
সাইফুল ইসলাম কবির, বাগেরহাট
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্যভান্ডার নামে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূল বাগেহাটের মোংলায় ডেঙ্গুর প্রকোপে সঙ্গে ব্যাপক হারে বেড়েছে চিকুনগুনিয়া রোগীর সংখ্যাও। গত জুন থেকে প্রতিদিনই হাসপাতালে ভর্তি থাকছে ডেঙ্গু রোগী। আর জুলাই থেকে নিয়মিত হাসপাতালে ভর্তির পাশাপাশি চিকিৎসা নিচ্ছেন চিকুনগুনিয়া রোগীও।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহীন জানান, প্রতিদিন হাসপাতালে ১০-১২ জন চিকুনগুনিয়া রোগী আসছে। তাদের মধ্যে গড়ে হাসপাতালে ৪-৫ জন ভর্তি হচ্ছেন। তিনি বলেন, মূলত এডিস মশার কামড়েই ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ হয়ে থাকে। এ রোগে প্রচণ্ড জ্বর ও শরীরে প্রচণ্ড ব্যথা হয়ে থাকে। বর্তমানে ডেঙ্গুর চেয়ে চিকুনগুনিয়ার প্রকোপ বেশি। রোগীদের উপসর্গ দেখে আমরা ডেঙ্গু ও চিকুনগুনিয়া শনাক্ত করছি।
এদিকে উপজেলা পর্যায়ে ডেঙ্গুর পরীক্ষা-নিরীক্ষা হলেও চিকুনগুনিয়ার পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা নেই। চিকুনগুনিয়া রোগীদের পরীক্ষা-নিরীক্ষার জন্য খুলনা ও ঢাকায় পাঠানো হচ্ছে।
ডা. মোহাম্মদ শাহীন বলেন, চার বছর আগে চিকুনগুনিয়ার প্রকোপ বেড়েছিল। এত দিন পর এখন আবার নতুন করে চিকুনগুনিয়ার প্রকোপ বেড়েছে।
এম জি
- ১প্রধানমন্ত্রীর আলোকচিত্রী পরাগের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে পাবনায় মানববন্ধন
- ২শৈলকুপায় বিপুল পরিমান মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ১৭১
- ৩সরকারের উন্নয়নকাজের সুফল দেশের মানুষ পেতে শুরু করেছে : কৃষিবিদ তুহিন
- ৪অপসাংবাদিকতার দৌরাত্ম্যে বিব্রত প্রকৃত সাংবাদিকরা
- ৫ইবিতে ‘চব্বিশের জুলাই: জন আকাঙ্খা ও বাস্তবতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- ৬এফবিসিসিআইয়ের নতুন প্রশাসক ফজলুল হক
- ৭চাঁদপুরে বঞ্চনার ক্ষোভে ফুঁসছেন দৃষ্টি প্রতিবন্ধীরা
- ৮১২ কেজির এলপিজির দাম বাড়ল ৭০ টাকা
- ৯সন্দ্বীপ চ্যানেলে ইলিশে সুদিন দেখছেন জেলেরা
- ১০কোলের সন্তানকে বিক্রি করলো মা, উদ্ধার করলো পুলিশ
- ১প্রাইজবন্ডের ১২৪তম ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা
- ২নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ৩পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৪বাংলাদেশ আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই: মহাসচিব
- ৫চাঁদপুর মাছঘাটে ইলিশের ডিমের কেজি ৬ হাজার টাকা
- ৬যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫ ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঢাকায় আসছেন: মাহদী আমিন
- ৭চকরিয়ার যাত্রীদের জন্য নতুন ট্রেন চালুর পরিকল্পনার ইঙ্গিত
- ৮সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী
- ৯জামায়াত কখনো গুপ্ত ছিল না: গোলাম পরওয়ার
- ১০গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি





পাঠকের মতামত