ডেস্ক নিউজ
প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৫ ৭:১৩ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে ছাব্বির হত্যার মামলায় সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২৪ আগস্ট) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কানিজ ফাতেমা এ রায় ঘোষণা করেন।

এর আগে ২০১২ সালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া গ্রামে পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটে।

দণ্ডপ্রাপ্তরা হলেন—ওই গ্রামের মো. ওয়াজ আলী, মো. কুন্নু, মো. হামিদ, মো. আরশেদ আলী, মো. আব্দুস সামাদ, মো. ইদ্রিস আলী ও মো. সেলিম রেজা।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. গোলাম সরওয়ার খান বলেন, আদালত দীর্ঘ শুনানি শেষে সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এ ছাড়া আরও আট আসামিকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, বাদী ওসমান গণীর সঙ্গে আসামিদের দীর্ঘদিনের বিরোধের জেরে ২০১২ সালের ২৩ আগস্ট সকালে আসামিরা দলবদ্ধ হয়ে তাঁর পরিবারের ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে তাঁর ছেলে ছাব্বির হোসেনকে গুরুতর জখম করা হয়। পরে বগুড়া হাসপাতালে নেওয়ার পথে সাব্বির মারা যান।

এম জি

শেয়ার

পাঠকের মতামত

চায়না অর্থনৈতিক অঞ্চল শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড) প্রকল্প শুধু আনোয়ারা নয়, পুরো ...

স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে দেশে বিনিয়োগ সম্ভব নয়

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি না হলে কোনোভাবেই নতুন বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব নয় বলে ...

শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

শেরপুরে হাতি সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) ...

ফটিকছড়িতে চলছে দ্বিতীয় দিনের হরতাল,মহাসড়কে যান চলাচল বন্ধ

চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর উত্তরাঞ্চলের যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে দ্বিতীয় দিনেও টানা ...