জেলা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৫ ৯:০২ পিএম

চট্টগ্রাম প্রতিনিধি

ডিপ্লোমা ডিগ্রীধারীদের সিন্ডিকেটের বিরুদ্ধে দেশজুড়ে চলমান ৩ দফা দাবিতে প্রকৌশলী অধিকার আন্দোলন কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা। দাবি আদায়ে নগরের দুই নম্বর গেইট এলাকায় বিক্ষোভ করছেন চুয়েট শিক্ষার্থীরা। ঢাকায় বুয়েট শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার প্রতিবাদ জানাচ্ছেন তারা।

বুধবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টা থেকে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এতে নগরীর মুরাদপুর, অক্সিজেন সড়ক, চকবাজার ও মেডিকেল সংযোগ সড়কে যানচলাচল ব্যাহত হয়।

শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেওয়া। ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত করা যাবে না। এ ছাড়া দশম গ্রেডের চাকরিতে ঢোকার ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দিতে হবে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বিকেল থেকে দুই নম্বর গেইট এলাকায় জড়ো হন চুয়েট শিক্ষার্থীরা। তাদের অনেকে চট্টগ্রামের রাউজানের ক্যাম্পাস থেকে কর্মসূচিতে যোগ দিয়েছেন। এ সময় তারা দাবি মেনে নিতে স্লোগান দেন। শিক্ষার্থীরা দুই নম্বর গেইট মোড় অবরোধ করায় আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের।

উল্লেখ্য, গত বেশ কয়েক মাস ধরে চাকরিক্ষেত্রে প্রকৌশলীদের বৈষম্যের প্রতিবাদে ৩ দফা দাবিতে আন্দোলন করে আসছেন চুয়েটসহ সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের দাবিগুলো হলো- নবম গ্রেডে নূন্যতম যোগ্যতা বিএসসি রেখে পরীক্ষার মাধ্যমে নিয়োগ, দশম গ্রেডকে কোটামুক্ত করে বিএসসিদের জন্য সুযোগ করে দেওয়া এবং বিএসসি ছাড়া যেন কেউ প্রকৌশলী পদবি ব্যবহার না করতে পারে তা নিশ্চিত করা।

এম জি

শেয়ার

পাঠকের মতামত

দেশে যত রাজনৈতিক গণ্ডগোল হয় সবকিছুর রিমোট কন্ট্রোল দিল্লিতে: গোলাম পরওয়ার

বাংলাদেশের রাজনীতিতে গণ্ডগোল পাকানো এবং ক্ষমতার পালাবদলসহ অর্থনীতি–সংস্কৃতি সবকিছুর রিমোট কন্ট্রোল দিল্লির হাতে বলে অভিযোগ ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে। তিনি বলেন, বিএনপি জনগণের ...

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ...

কুড়িগ্রামে জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্সে পদকজয়ী খেলোয়াড়দের সংবর্ধনা

৪০তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ২০২৬-এ অনন্য গৌরব বয়ে আনা কুড়িগ্রামের কৃতি অ্যাথলেট, কোচ ও ...