জেলা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৫ ৬:০০ পিএম

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা মহিলা লীগের সভাপতি রাফেজা বেগমকে (৬৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার আমতলী ইউনিয়ন পরিষদের সামনের সড়ক থেকে কোটালীপাড়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

তিনি আমতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও গচাপাড়া গ্রামের মৃত আজিজ শেখের স্ত্রী।

রাফেজা বেগমকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করেছে কোটালীপাড়া থানা পুলিশ।

কোটালীপাড়া থানা সূত্রে জানা গেছে, গত ১৬ জুলাই কোটালীপাড়া উপজেলার ওয়াবদার হাট নামক স্থানে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতারা জড়ো হয়ে সড়কে গাছ ফেলে বিক্ষোভ করে। এতে জনমনে আতঙ্ক ও জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এ ঘটনায় পুলিশ ১ শত ৫৫ জনকে জ্ঞাত ও ১ হাজার ৫ শত জনকে অজ্ঞাত দেখিয়ে কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, ১৬ জুলাই সড়কে গাছ ফেলে বিক্ষোভের ঘটনায় দায়েরকৃত মামলার অজ্ঞাত আসামী হিসেবে রাফেজা বেগমকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার দুপুরে জেল হাজতে পাঠানো হয়। এ পর্যন্ত এই মামলায় আমরা ৫৩ জন আসামীকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এম জি

শেয়ার

পাঠকের মতামত

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, চট্টগ্রামে এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে আফতাব মজুমদার জয় নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ...

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এম. আতিকুর রহমান এবং ...

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) নতুন উপাচার্য (ভিসি) ও উপ-উপাচার্য (প্রো-ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। ...