নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৫ ৭:৩২ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মানুষ এখন নির্বাচনমুখী হচ্ছে। পুরো জাতি ভোটের দিকে এগিয়ে যাচ্ছে। নির্বাচন হলে দেশের অর্থনীতিতে বড় একটা পরিবর্তন আসবে। এখন রাজনীতির সময় শেষ হয়ে গেছে, জাতি গঠনের সময় এসেছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাজধানীর একটি হোটেলে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

আমীর খসরু বলেন, জনগণ জবাবদিহিমূলক সরকার চায়। ভোটের পর অর্থনীতির পাশাপাশি দক্ষতা উন্নয়ন সবচেয়ে বড় লক্ষ্য হবে। ১৮ মাসে ১ কোটি মানুষকে চাকরি দেয়ার প্রস্তুতি রয়েছে বিএনপির। তবে সব অংশীজনদের প্রস্তুতি গ্রহণ করতে হবে।

এর আগে, রাজধানীতে আরেকটি অনুষ্ঠানে আমীর খসরু বলেন, রাজনীতিতে সকল দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। যে দল জনআকাঙ্ক্ষা ধারণ করতে ব্যর্থ হবে তারাই আগামীতে অপ্রাসঙ্গিক হয়ে পড়বে।

এম জি

শেয়ার

পাঠকের মতামত

ইসিতে বিএনপির বার্ষিক হিসাব জমা, এক বছরে উদ্বৃত্ত প্রায় ৭ কোটি টাকা

নির্বাচন কমিশনে (ইসি) ২০২৫ পঞ্জিকা বছরের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ...

বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি ও গণতন্ত্রে বিশ্বাসী: ড. হেলাল উদ্দিন

বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি ও গণতন্ত্রে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন ড. হেলাল উদ্দিন। তিনি বলেন, ...

আইনশৃঙ্খলার উন্নতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর তৎপরতা নেই : নাহিদ ইসলাম

সংবিধান সংশোধন নিয়ে ব্যস্ত থাকলেও দেশের আইনশৃঙ্খলার উন্নতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর তৎপরতা নেই বলে অভিযোগ করেছেন জাতীয় ...

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার দেশব্যাপী শোক পালন করবে বিএনপি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে আগামীকাল (সোমবার) ঢাকা ...