
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা শুক্রবার দেশের সাংবিধানিক আদালতের রায়ে পদচ্যুত হয়েছেন। সম্প্রতি ফাঁস হওয়া এক ফোনালাপে পেতংতার্নের সাথে কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন কথোপকথনের বিষয়বস্তুর কারণেই মূলত এই রায়।
ফোনালাপটি ১৫ জুনের, যখন দুই দেশের সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পেয়েছিল। ফোনালাপে পেতংতার্ন হুন সেনকে ‘আঙ্কেল’ বলে সম্বোধন করেছেন এবং সীমান্ত সংঘর্ষে নিহত কম্বোডীয় সেনাকে কেন্দ্র করে নিজ দেশের সেনাদের সমালোচনা করেছেন। তিনি হুন সেনকে বলেছেন, ‘আপনি যা চাইবেন, বলুন, আমি ব্যবস্থা করব।’ এই মন্তব্যগুলোই আদালতের মামলার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
ফোনালাপ ফাঁস হওয়ার পর দেশটিতে জাতীয় উত্তেজনা তৈরি হয়। সীমান্ত বিতর্কের কারণে ইতোমধ্যেই জাতীয়তাবাদী আবহ সৃষ্টি হয়েছিল। সমালোচকরা অভিযোগ করেন, পেতংতার্ন দেশের স্বার্থে ক্ষতি করেছেন। যদিও পেতংতার্ন জনগণের কাছে ক্ষমা চেয়েছেন এবং বলেছেন, মন্তব্যগুলো ছিল কূটনৈতিক উত্তেজনা প্রশমনের কৌশল।
এবারের রায়ের ফলে থাইল্যান্ডে রাজনৈতিক অস্থিরতার নতুন পর্যায় শুরু হয়েছে। পেতংতার্ন পরিবারের অনেকেই আগে সরকারের শীর্ষ পদে ছিলেন—থাকসিন সিনাওয়াত্রা, ইয়িংলক সিনাওয়াত্রা, সোমচাই ওয়ংসাওয়াট।
পেতংতার্নের পদচ্যুতের ফলে ফিউ থাই পার্টিকে সংসদে নতুন প্রধানমন্ত্রী প্রার্থী মনোনয়ন দিতে হবে। পছন্দের একমাত্র প্রার্থী হতে পারেন প্রাক্তন ন্যায়েরমন্ত্রী চাইকাসেম নিটিসিরি, তবে পার্টির জোট অংশীদারদের ভোট নিশ্চিত কিনা তা অনিশ্চিত।
পূর্ববর্তী ঘটনায়, ভুমজাইথাই পার্টির নেতা অনুতিন চারনভিরাকুল এই ফাঁস হওয়া ফোনালাপের কারণে জোট ছেড়ে দেন এবং পদত্যাগ করেন। নতুন প্রধানমন্ত্রী প্রার্থী না আসার ক্ষেত্রে নতুন নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, সিনাওয়াত্রা পরিবার এখনও থাইল্যান্ডের রাজনীতিতে শক্তিশালী, তবে এই বরখাস্তের ফলে তাদের প্রভাব ও জনপ্রিয়তা সংকটের মুখোমুখি হয়েছে।
সোর্স: সিএনএন
- ১ফুটবল খেলার বিরোধে যুবককে ছুরিকাঘাতে হত্যা
- ২প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৩রূপালী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৩ জুলাই
- ৪সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা
- ৫দেশের ১৬ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস
- ৬মধ্যপ্রাচ্যে ইরানের ব্যাপক হামলা, এক মার্কিন সেনা নিহত
- ৭আর্জেন্টিনাকে কাঁদিয়ে নতুন বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- ৮মে মাসে ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় ধাক্কা
- ৯চাঁদপুরে এক কালভার্ট বদলে দেবে ৮ গ্রামের মানুষের জীবন
- ১০আসছে বিশেষ ট্রাইব্যুনাল, ৮২ লাখ মাদকাসক্তকে রক্ষায় আইনি সংস্কার
- ১সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ২কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৩রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ৪নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ৫প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৬ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ৭যমুনা ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৮১৫ বছরের ধ্বংসযজ্ঞ অল্প সময়ে কাটিয়ে ওঠা সম্ভব নয়, তবে কাজ শুরু হয়েছে
- ৯হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর
- ১০ওমানে বাংলাদেশ নারী হকি দল চ্যাম্পিয়ন





পাঠকের মতামত