
চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের ছিন্নমূল এলাকায় দেশীয় অস্ত্র তৈরির কারখানা থেকে ৪ জনকে আটক করা হয়েছে। এসময় ওই কারখানা থেকে ৬ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩৫ রাউন্ড খালি কার্তুজ, ৫ রাউন্ড তাজা কার্তুজ, ১ টি চাইনিজ কুড়াল, ২০টি রামদা, ওয়াকিটকি চার্জারসহ ২টি, মেগাফোন ১টি, প্যারাসুট ফ্লেয়ার ৪টি এবং অন্যান্য অস্ত্র তৈরির সরঞ্জামাদি ও যন্ত্রপাতি উদ্ধার করা হয়।
আটকৃতরা হলো- বাঁশখালী থানার চনুয়া গ্রামের ফয়েজ আহমেদের ছেলে কামরুল হাসান রেদোয়ান (৩৫), কক্সবাজারের মহেশখালীর ফকির ঝুমপাড়ার মো. নুরুল ইসলামের ছেলে মো. রুমন (২৫), সীতাকুণ্ড জঙ্গল সলিমপুর গ্রামের মো. মোর্শেদের ছেলে মো. আশিক (৩৫) এবং নোয়াখালী জেলার হাতিয়া থানার দক্ষিণ হাতিয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে আমির ইসলাম (৪০)।
শনিবার (৩০ আগস্ট) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী বিশেষ অভিযান চালিয়ে কারখানা থেকে ৪ জন সন্ত্রাসীকে আটক করে।
পুলিশ ও সেনাবাহিনী সূত্রে জানা যায়, সলিমপুর ইউনিয়নের দুর্গম জঙ্গল সলিমপুর পাহাড়ে গোপনে অস্ত্র তৈরি হচ্ছে; এমন তথ্যের ভিত্তিতে শনিবার ভোরে সেখানে যৌথ অভিযান পরিচালনা করেন সেনাবাহিনী ও পুলিশ। অভিযানে এসব অস্ত্র তৈরির হোতা ৪ সন্ত্রাসীকে আটক করা হয়।
পরে তাদের সাথে নিয়ে যৌথবাহিনী অস্ত্র তৈরির কারখানায় থাকা ৬ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩৫ রাউন্ড খালি কার্তুজ, ৫ রাউন্ড তাজা কার্তুজ, ১ টি চাইনিজ কুড়াল, ২০টি রামদা, ওয়াকিটকি চার্জারসহ ২টি, মেগাফোন ১টি, প্যারাসুট ফ্লেয়ার ৪টি এবং অন্যান্য অস্ত্র তৈরির সরঞ্জামাদি ও যন্ত্রপাতি উদ্ধার করা হয়। অভিযান শেষে গ্রেপ্তার সদস্যদের নিকটস্থ থানায় পুলিশের নিকট হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. মজিবুর রহমান বলেন, সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে জঙ্গল সলিমপুরে একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পায়। সেখান থেকে অস্ত্র তৈরির সাথে জড়িত ৪ সন্ত্রাসী ও তৈরিকৃত দেশীয় প্রচুর আগ্নেয়াস্ত্র ও নানান সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
এম জি
- ১ভালো ফলন ও ন্যায্যমূল্যে হাসি ফুটেছে চাষিদের মুখে
- ২হুমকির মুখে ১২০০ বিঘা আমন আবাদ, ঝুঁকিতে মাছ চাষ
- ৩পায়ে শিকল বাঁধা সেই নারী ফিরলেন স্বজনদের কাছে
- ৪কুড়িগ্রামের কাঁচকোলে ভাঙন মোকাবিলায় দিনরাত পাউবোর কাজ
- ৫জুলাইয়ের ১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স
- ৬রেমিট্যান্স আহরণে বাংলাদেশ কৃষি ব্যাংকের মাইলফলক অর্জন
- ৭মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ
- ৮পুঁজিবাজারে বিনিয়োগকারীর নিরাপত্তা কোথায়?
- ৯সাতক্ষীরা সীমান্তে প্রায় পঁচিশ লক্ষ টাকার চোরাচালান পণ্য জব্দ
- ১০বাণিজ্য সক্ষমতা বাড়াতে ৫ বছর মেয়াদি নতুন কর্মপরিকল্পনা
- ১সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ২কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৩রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ৪প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৫যমুনা ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৬নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ৭ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ৮চিলমারীতে ফের তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ৯ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ১০কুড়িগ্রামে নিয়ম ভেঙে ৮ বছর ধরে উপাধ্যক্ষের দায়িত্ব, প্রশ্নের মুখে কলেজ প্রশাসন





পাঠকের মতামত