

৮ বছরে আর্থিক অবস্থার তুলনামূলক বিবরণ
- ২০১৭ সালে শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ৮৫ পয়সা, ২০২৪ সালে হয় ৯৩ পয়সা
- খেলাপি ঋণ যেখানে ২০১৭ সালে ছিল ২১ কোটি টাকা, ২০২৪ সালে খেলাপী ঋণের পরিমাণ দাঁড়ায় ৪০৫ কোটি টাকা
- ২০১৭ সালে প্রভিশন কভারেজ ছিল ১৮০ শতাংশ আর ২০২৪ সালে প্রভিশন কভারেজ ৮৫ শতাংশ
আর্থিক অবস্থা ক্রমেই খারাপ হচ্ছে দেশের অন্যতম ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স পিএলসির। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানটির গত ৮ বছরে ঋণ বিতরণ, মুনাফা, আমানতের প্রবৃদ্ধি ও শেয়ারহোল্ডারদের রিটার্ন উল্লেখযোগ্যভাবে কমেছে। একই সময়ে ধারাবাহিকভাবে বেড়েছে খেলাপি ঋণের বোঝা। কিন্তু এর বিপরীতে প্রয়োজনীয় প্রভিশন সংরক্ষণে ঘাটতি দেখা দিয়েছে। সার্বিকভাবে প্রতিষ্ঠানটির আর্থিক অবস্থায় নেতিবাচক প্রবণতা ফুটে উঠেছে।
মুনাফা ও শেয়ার প্রতি আয়
আইপিডিসি ফাইন্যান্সের গত ৮ বছরের আর্থিক অবস্থা বিশ্লেষণ করে দেখা যায়, ২০১৭ সালে প্রতিষ্ঠানটির কর পরবর্তী নিট মুনাফা ছিল ৩৩ কোটি ৫৪ লাখ টাকা। এসময়ে শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ৮৫ পয়সা। এর পরে প্রতিবছরই নিট মুনাফা বৃদ্ধি পায়। নিট মুনাফা বৃদ্ধি পেয়ে ২০২২ হয় ৯০ কোটি ১০ লাখ টাকা। সেসময় শেয়ার প্রতি আয় হয় ২ টাকা ৪৩ পয়সা। ১ বছরের মাথায় ২০২৩ সালে নিট মুনাফায় ধস নামে। ফলে নিট মুনাফা দাঁড়ায় ৩৪ কোটি ২৯ লাখ টাকা ও শেয়ার প্রতি আয় হয় ৯২ পয়সা। কিন্তু ২০২৪ সালে মুনাফা কিছুটা বেড়ে দাঁড়ায় ৩৬ কোটি ৩২ লাখ টাকায়। ফলে সেবছরে শেয়ার প্রতি আয় দাঁড়ায় ৯৩ পয়সায়।
ইকুইটি ও শেয়ারের পরিমাণ
আইপিডিসি ফাইন্যান্সের ২০১৭ সালে শেয়ার সংখ্যা ছিল ১৮ কোটি ১৮ লাখ ৬ হাজার ৮০ টি। এ সময়ে শেয়ার হোল্ডারদের ইকুইটির পরিমাণ ছিল ২,৮২৩ কোটি ৪০ লাখ টাকা। ২০২৪ সালে শেয়ারের সংখ্যা দাঁড়ায় ৩৮ কোটি ৯৬ লাখ ৪৬ হাজার ১২০ টিতে। এতে ইকুইটির পরিমাণ দাঁড়ায় ৬ হাজার ৯০৯ কোটি টাকা। অর্থাৎ এসময়ে পুঁজির ভিত্তি মজবুত হয়েছে। তবে রিটার্ন অন ইকুইটি বা শেয়ারের বিপরীতে আয়ের পরিমাণ হ্রাস পেয়েছে। ২০১৭ সাল থেকে ২০২২ সালের মধ্যে রিটার্ন অন ইকুইটি বা আরওই ১২ থেকে ১৪ শতাংশের মধ্যে ছিল। কিন্তু ২০২৩ ও ২০২৪ সালে এটি ৫ শতাংশে নেমে যায়। অর্থাৎ প্রতিষ্ঠানটির মূলধন থেকে আয়ের দক্ষতা কমেছে।
মোট সম্পদ ও রিটার্ন অন অ্যাসেট বা আরওএ
মোট সম্পদ ২০১৭ সালে ছিল ৩,৯২৮ কোটি ৮৯ লাখ টাকা। মোট সম্পদ ২০২৪ সালে বেড়ে দাঁড়িয়েছে ৮৯১২ কোটি ৩৯ লাখ টাকায়। তবে ২০২৩ সালের তুলনায় আইপিডিসি ফাইন্যান্সের মোট সম্পদের পরিমাণ কমেছে। ২০২৩ সালে মোট সম্পদ ছিল ৯১৯৩ কোটি ৪০ লাখ টাকা। অর্থাৎ ২০২৪ সালে মোট সম্পদ আগের বছরের তুলনায় কমেছে প্রায় ২৮১ কোটি টাকা।
অন্যদিকে, আরওএ বা রিটার্ন অন অ্যাসেটে প্রবৃদ্ধি না হলেও স্থিতিশীল ছিল। এই সূচক নিট মুনাফার বিপরীতে মোট সম্পদের ব্যবহার দক্ষতা প্রকাশ করে। ২০১৭ সালে আরওএ ছিল ১ শতাংশ, এরপর প্রায় একই মাত্রায় অর্থাৎ শূন্য দশমিক ৯৮ শতাংশ থেকে ১ দশমিক ০৯ শতাংশের মধ্যেই ছিল। তবে ২০২২ সাল থেকে এতে প্রবল পতন দেখা যায়, যেখানে রিটার্ন অন অ্যাসেট বা আরওএ ২০২৩ ও ২৪ সালে নেমে আসে শূন্য দশমিক ৩৮ শতাংশ ও শূন্য দশমিক ৪০ শতাংশে। অর্থাৎ সম্পদের পরিমাণ ক্রমেই বেড়েছে, কিন্তু সেই সম্পদ ব্যবহার করে মুনাফা তৈরির সক্ষমতা কমেছে।
ঋণ ও আমানতের চিত্র
আইপিডিসি ফাইন্যান্স পিএলসির ঋণ ও আমানতের প্রবৃদ্ধি বিশ্লেষণ করলে দেখা যায়, ২০১৭ সাল থেকে ২০২৪ পর্যন্ত কোম্পানিটির ঋণের পরিমাণ ৩,৪৪৬ কোটি ৭০ লাখ টাকা থেকে বেড়ে ৬,৯৫৩ কোটি ৬০ লাখ টাকায় পৌঁছেছে। ঋণের বার্ষিক বৃদ্ধি হার প্রথমদিকে বেশি হলেও পরবর্তীতে ধীরে ধীরে এ হার কমে আসে। সর্বশেষ ২০২৪ সালে আইপিডিসি ফাইন্যান্সের মোট ঋণের পরিমাণ আগের বছরের তুলনায় কমেছে। অর্থাৎ ঋণ বৃদ্ধির হার ঋণাত্মক ১ শতাংশে নেমে এসেছে।
খেলাপি ঋণ ২০১৭ সালে ছিল ২১ কোটি ৪০ লাখ টাকা। ২০২৪ সালে এ ঋণের পরিরমাণ পৌঁছায় ৪০৫ কোটি টাকায়। অর্থাৎ এই সময়ে মন্দ ঋণের হার শূন্য দশমিক ৬২ শতাংশ থেকে বেড়ে ৫ দশমিক ৮৩ শতাংশে উঠেছে।
ঝুঁকি মোকাবিলায় প্রভিশন কভারেজ ২০১৭ সালে ১৮০ শতাংশ ছিল। কিন্তু ২০২৪ সালে এটি ৮৫ শতাংশে এসেছে। আমানতের পরিমাণও ২০১৭ সালে ছিল ২,৯৭৪ কোটি ৭০ লাখ টাকা। ২০২৪ সালে আমানত দাঁড়িয়েছে ৫,৪৩১ কোটি ৯০ লাখ টাকায়।
সার্বিকভাবে আইপিডিসি ফাইন্যান্সের গত ৮ বছরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, আইপিডিসি ফাইন্যান্সের আর্থিক অবস্থা ২০২১ সাল পর্যন্ত সব সূচকেই ঊর্ধ্বমুখী ছিল, তবে ২০২২ সাল থেকে ক্রমেই আর্থিক অবস্থার অবনতি ঘটেছে। ঋণ সম্প্রসারণে হলেও খেলাপি ঋণ বেড়ে যাওয়া ও আমানতের অস্থিতিশীলতার কারণে কোম্পানির সামগ্রিক আর্থিক অবস্থায় চাপ বেড়েছে।
কি বলছেন বিশ্লেষকরা?
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সহযোগী অধ্যাপক আল-আমিন বাণিজ্য প্রতিদিনকে বলেন, আর্থিক প্রতিষ্ঠানের তুলনায় ব্যাংকের ওপরে মানুষের আস্থা একটু বেশি থাকে। আর ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো ঘিরে পূর্বে কিছু প্রতারণার ঘটনা ঘটেছে। সাধারণ মানুষ যে আমানত দেবে সেই জায়াগা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।
তিনি জানান, আর্থিক প্রতিষ্ঠানগুলো বাজারের তুলনায় ভাল রিটার্ন দিত। কিন্তু প্রতিষ্ঠানগুলো যখন বন্ধের পর্যায়ে চলে গেছে বা খারাপ অবস্থায় গেছে, তখন সাধারণ মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে। প্রতিষ্ঠানগুলোও পণ্যের বৈচিত্রতা আনতে ব্যর্থ হয়েছে। সেইসাথে এতোগুলো আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে খুব কম প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবিলিটি রেটিং তালিকায় আছে। সেই জায়গা থেকে বলা যায় সাধারণভাবে আর্থিক প্রতিষ্ঠানের ওপরে মানুষের আস্থা কম। যারা বিনিয়োগ করবে তারা ব্যাংককেই বেশি পছন্দ করছে। সাধারণ মানুষকে আকৃষ্ট করতে না পারার ব্যর্থতাও কারণ হতে পারে বলে উল্লেখ করেন তিনি।
এ বিষয়ে আইপিডিসি ফ্যাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামসকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। তার হোয়াটসঅ্যাপে ম্যাসেজ দিলেও কোন জবাব দেননি। কোম্পানি সেক্রেটারী ও হেড অব লিগ্যাল অ্যাফেয়ার্স এবং ব্রান্ড অ্যান্ড কর্পোরেট কমিউনিকেশনের ভারপ্রাপ্ত প্রধান সামিউল হাশিমকে ফোন দিলে তিনিও ফোন রিসিভ করেননি।
দেশের প্রথম বেসরকারি খাতের আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ১৯৮১ সালে যাত্রা শুরু করে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি। এর পূর্বনাম ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড।
আন্তর্জাতিক অঙ্গনে সুপরিচিত কয়েকটি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে এটি প্রতিষ্ঠিত হয়। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি), জার্মানির ডিইজি (জার্মান ইনভেস্টমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি), সুইজারল্যান্ডের আগা খান ফান্ড ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (একেএফইডি), যুক্তরাজ্যের কমনওয়েলথ ডেভেলপমেন্ট করপোরেশন (সিডিসি) এবং বাংলাদেশ সরকার। ২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত আইপিডিসি ফাইন্যান্সের অনুমোদিত মূলধন ৮০০ কোটি ও পরিশোধিত মূলধন ৪০৯ কোটি ১২ লাখ। প্রতিষ্ঠানটি ২০২১ ও ২০২২ সালে ১২ ও ১০ শতাংশ হারে নগদ লভ্যাংশ দিলেও ২০২৩ ও ২০২৪ সালে ৫ শতাংশ হারে নগদ ও বোনাস লভ্যাংশ দিয়েছে।
প্রতিষ্ঠানটির স্পনসর ও পরিচালকদের দখলে রয়েছে ৪০ শতাংশ শেয়ার। এর বাইরে সরকারী মালিকানায় রয়েছে ২১ দশমিক ৮৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের দখলে ২১ দশমিক ২৫ শতাংশ শেয়ার। বিদেশি বিনিয়োগকারীদের অধীনে মাত্র শূন্য দশমিক শূন্য ৭ শতাংশ। আর সাধারণ বিনিয়োগকারীদের মালিকানায় রয়েছে ১৬ দশমিক ৮০ শতাংশ শেয়ার।
এএ
- ১স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী
- ২চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ৩তথ্য বিকৃতের মাধ্যমে ট্রল করে শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে: শিক্ষামন্ত্রী
- ৪মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৫বাণিজ্য-বিনিয়োগ-প্রযুক্তিতে সহযোগিতা বাড়াতে আগ্রহী চীন: মির্জা ফখরুল
- ৬শুধু রাজনৈতিক বিশ্বাসের কারণে অনেককে হয়রানি করা হয়েছে
- ৭আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৮কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ৯নবীনগরে ২৫ উপকারভোগীর মধ্যে বিনামূল্যে ছাগল বিতরণ
- ১০দেশে এখনো কার্যকর বন্ড বাজার গড়ে ওঠেনি: বিএসইসি চেয়ারম্যান
- ১চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ২বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে : কৃষিমন্ত্রী
- ৩কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৪কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ৫দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৬শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল
- ৭কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৮আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ৯ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ১০হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু





পাঠকের মতামত