জেলা প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৫ ৭:৫৯ পিএম

ভোটের অধিকার আদায়ের লড়াইয়ে ১৭ বছর ধরে আন্দোলন করছে বিএনপি। এবার তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটে সরকার গঠন করবে বিএনপি— এমন প্রত্যয় ব্যক্ত করেছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো. মাহবুবুর রহমান।

শনিবার (১১ অক্টোবর) সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় নারীদের নিয়ে আয়োজিত উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

মাহবুবুর রহমান বলেন, “আমরা তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের জন্য ঘরে ঘরে প্রচার চালাচ্ছি। সুনামগঞ্জ-১ আসনের প্রতিটি বাড়িতে তারেক রহমানের সালাম পৌঁছে দিতে হবে। দীর্ঘ ১৭ বছর জনগণ ভোট দিতে পারেনি— এবার ভোটের অধিকার ফিরিয়ে আনবে বিএনপি।”

মাহবুবুর রহমান আরও বলেন, “ধর্মপাশা বিএনপির শক্ত ঘাঁটি। এখানকার মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী খালেদা জিয়াকে গভীরভাবে ভালোবাসে। গায়েবি মামলায় দীর্ঘদিন নির্যাতিত ছিলেন, ঘরছাড়া থাকতে হয়েছে— কিন্তু আর পালিয়ে থাকতে হবে না। এবার আপনারা সামনের সারিতে থাকবেন।”

নারীদের উদ্দেশে তিনি বলেন, “দেশনেত্রী খালেদা জিয়া নারী শিক্ষার মানোন্নয়নে কাজ করেছেন। তারেক রহমান নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালু করবেন— যাতে বৃদ্ধ বয়সে কারও দয়ার ওপর নির্ভর করতে না হয়। আমি এই এলাকার সন্তান, আমার শৈশব কেটেছে হাওরে। তারেক রহমানের নেতৃত্বে হাওরের উন্নয়ন, যোগাযোগ, স্বাস্থ্য ও শিক্ষায় কাজ করতে চাই।”

উঠান বৈঠকে উপস্থিত ছিলেন— ধর্মপাশা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী মাজহারুল হক, আহ্বায়ক কমিটির সদস্য মাহবুব আলম হাদিস, উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী বেপারী, যুগ্ম আহ্বায়ক হাফিজুল হক, সাবেক সেচ্ছাসেবক দল সভাপতি আব্দুস সালাম শিকদার, যুবদল নেতা ইকবাল হোসেন, ওমর ফারুক রুবেল, ছাত্রদল সদস্য সচিব সারোয়ার হোসেন, কলেজ ছাত্রদল আহ্বায়ক তুষার খন্দকারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

হাসনাত আব্দুল্লাহ সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে

বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ...

নামজারিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হলে শাস্তি: আব্দুল মান্নান

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নামজারি ও ভূমিসংক্রান্ত সেবায় সরকারি নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ প্রমাণিত ...

কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

জেলার ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং আধুনিক ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের ...

যানজট নিরসনে নবীনগর বাজারে উচ্ছেদ অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর সদর বাজারে দীর্ঘদিনের যানজট নিরসনে উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে সড়ক ...

মাদকবিরোধী সভাকে কেন্দ্র করে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ

‎মাদকবিরোধী সচেতনতামুলক সভাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের অভিযোগ ...