
বাংলাদেশের রপ্তানি তৈরি পোষাক খাতের ওপর নির্ভরশীল। রপ্তানি বৈচিত্র্য বাড়াতে জাহাজ নির্মাণ শিল্পে বড় সম্ভাবনা রয়েছে। ভবিষ্যতে জাহাজ নির্মাণশিল্প এক বিলিয়ন ডলার রপ্তানির সুযোগ রয়েছে। সে জন্য ব্যাংক গ্যারান্টিসহ অর্থায়নের সুবিধা নিশ্চিত করতে হবে।
গতকাল (রোববার) ইকনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) অডিটরিয়ামে “সমুদ্রগামী জাহাজ শিল্পে বিনিয়োগ সম্ভাবনা”শীর্ষক সেমিনারে এসব কথা বলেন বক্তারা।
সেমিনারে সভাপতিত্ব করেন ইআরএফ সভাপতি দৌলত আকতার মালা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নৌ পরিবহণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমুদ্রগামী জাহাজ মালিক সমিতির সভাপতি আজম জে চৌধুরী। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পলিসি রিসার্চ ইনিস্টিটিউটের (পিআরআই) চেয়ারম্যান ড. জাইদি সাত্তার।
মূল প্রবন্ধ উপস্থাপনকালে ড. জাইদি সাত্তার বলেন, আন্তর্জাতিক বাণিজ্যের শতকরা ৮০ ভাগ জাহাজের মাধ্যমে হয়। আমাদের দেশের সমুদ্রতীরে জাহাজ ভাঙ্গার কাজ করার সুবিধাটা আছে। সেজন্য বাংলাদেশে বড় রকমের জাহাজ ভাঙ্গার কাজ যখন আমরা করতে পারছি, এখন জাহাজ নির্মানে আমাদের যাওয়ার সময় হয়েছে।
এই খাত বড় করা যায় উল্লেখ করে তিনি বলেন, আমাদের রপ্তানি একটি খাতের উপর নির্ভর করছে সেটি হলো গার্মেন্টস খাত। আমরা রিসার্চ করে যেটা দেখেছি সেটা হচ্ছে আমাদের রপ্তানি সম্ভাবনা আরও অনেক আছে। যদি পণ্য হিসাবে দেখা যায় রেডিমেড গার্মেন্টস গ্রুপে ২১৬ টা পণ্য রপ্তানি করি। আর বাকি ১৩০০ বা ১৪০০ টা পণ্য আছে যেগুলো আমরা রপ্তানি করি, কিন্তু খুব ছোট আকারে।
রপ্তানি বড় না হওয়ার পেছনে আমাদের বাণিজ্য নীতি একটি কারণ উল্লেখ করে তিনি বলেন, আমাদের আভ্যন্তরীণ যে নীতি, বিশেষ করে বাণিজ্য নীতিতে একটা বিরাট সমস্যা আছে। এই সমস্যাটা হলো তৈরি পোষাক শিল্পের বাইরে গেলে আমাদের যে নীতি আছে সে নীতিটা রপ্তানিকে সাপোর্ট করে না।
তিনি আরও বলেন, আমাদের বর্তমান নীতি দেশীয় বাজারে প্রস্তুত করা এবং বিক্রি করাকে সমর্থন করে। কারণ আমরা বিরাট শুল্কের দেওয়াল তুলে রপ্তানিকে বন্ধ করে রেখেছি। দেশীয় বাজারে সহজে কিছু জিনিস বানিয়ে বিক্রি করা যায়। এবং তৈরি পোষাক শিল্পের বাইরে যারা প্রস্তুতকারক আছে, শিল্প উদ্যোক্তারা আছেন, উনারা দেখেন রপ্তানি করতে গেলে দেখেন প্রফিট মার্জিন অত্যন্ত কম। কিন্তু দেশের বাজারে প্রফিট মার্জিন অনেক বেশি।
তৈরি পোষাক খাতের নীতিকে খুবই সফল একটা নীতি উল্লেখ করে তিনি বলেন, এটা অন্যান্য সেক্টরে দিলে আমরা আশা করতে পারি যে রপ্তানিতে বৈচিত্র্য আসতে পারে।
আন্তর্জাতিক বাণিজ্যের সম্পর্ক আন্তর্জাতিক বাণিজ্য যদি চাঙ্গা হয় বা বড় হয়, যত বেশি প্রশস্ত হয় তত বেশি জাহাজ এবং শিপিং সারভিসের চাহিদা বৃদ্ধি পায়।
জাহাজ নির্মাণ খাত আন্তর্জাতিক বাণিজ্যের সাথে সম্পৃক্ত জানিয়ে তিনি জানান, শিপ বিল্ডিংয়ের একটা ইয়ার সাইকেল আছে। এটা ১০ বছরে হয়তো কমতে থাকে, যেটা ২০১৫ সাল পর্যন্ত কমেছে বা চাহিদা অনেক কমে গিয়েছিল। কিন্তু ২০১৫ সালের পর থেকে পরের সাইকেল মানে জাহাজ নির্মাণ ও জাহাজের চাহিদা বাড়ছে। বাংলাদেশের জাহাজ নির্মাণ খাত যত ছোটই হোক না কেন এখন আন্তর্জাতিক পর্যায়ে যেহেতু চাহিদা বাড়ছে তাই বাংলাদেশের ওই সুযোগটা নেওয়ার একটা স্কোপ রয়ে গেছে।
আমাদের খুব বড় জাহাজ তৈরি করার অবকাঠামো বা সক্ষমতা নেই উল্লেখ করে তিনি বলেন, ইনফ্রাস্ট্রাকচারে আমরা যেটা করি সেটা বর্তমান যে শিপ বিল্ডিং ইয়ার আছে ১০ টা শিপ বিল্ডিং ইয়ারড। বড় ট্যাংকার কন্টেইনার জাহাজ তৈরি করার মত এখনো প্রযুক্তি বাংলাদেশে উন্নত হয়নি। সুতরাং আমরা ছোট জায়গায় সীমিত আছি। কিন্তু এই ছোট জাহাজের বাজার কম নয় উল্লেখ করে তিনি জানান, এগুলো কমবেশি জাহাজ শিল্পের প্রায় অর্ধেক।
আমাদের দেশে ২০০ মিলিয়ন ডলারের অর্ডার বুক করা আছে জানিয়ে ড. জাইদি সাত্তার বলেন, পাইপলাইনে ২০০ মিলিয়ন ডলারের জাহাজের অর্ডার আছে। এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ডমেস্টিক ফাইনান্স। ডমেস্টিক ফাইনান্সিংয়ে সমস্যা আছে।
রপ্তানির ক্ষেত্রে অর্থায়ন এবং পেমেন্টে সংক্রান্ত বড় সমস্যা আছে উল্লেখ করে তিনি বলেন, ইউরোপিয়ান ব্যাংক যেগুলো বিদেশী বায়াররা স্বীকৃতি দেয় এমন ব্যাংক থেকে কাউন্টার গ্যারান্টি প্রয়োজন। ইউরোপিয়ান ব্যাংক বা কোন ইন্টারন্যাশনাল থেকে যদি কাউন্টার গ্যারান্টি থাকে তাহলে জাহাজ নির্মাণ শিল্পে বড় সমস্যার সমাধান হতে পারে। তবে এই সমস্যার এখনও সমাধান হয়নি। এটা সমাধান না করলে এই যে ২০০ মিলিয়ন ডলারের অর্ডার আছে এটা কিন্তু ভ্যালিড হবে না। আমরা আশা করব যে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।
তিনি আরও বলেন, এই বিষয়গুলো যদি সমাধান না হয় তাহলে বিদেশী বিনিয়োগকারীরা আসতে চাইবে না। আমাদের যে ২০০ মিলিয়ন ডলারের অর্ডার আছে সেখান থেকে যদি ১০০ মিলিয়ন ডলারও রপ্তানি করতে পারি তাহলে বিদেশী বিনিয়োগকারীরা আসবে। তাই পরের পাঁচ বছরে আমাদের যত নীতিগত সমস্যা আছে এটাকে সমাধান করতে হবে।
ট্রেড পলিসি, শিপ বিলডিং, শিপিং সারভিস সংক্রান্ত পলিসি মোটামুটি ঠিক আছে জানিয়ে ড. জাইদি সাত্তার বলেন, আমাদেরকে ফাইন্যান্সিয়াল পলিসির দিকে নজর দিতে হবে। বাংলাদেশ জাহাজ নির্মাণ শিল্পে রপ্তানি ১ বিলিয়ন ডলার অতিক্রম করতে পারে বলেও জানান তিনি।
সমুদ্রগামী জাহাজ মালিক সমিতির সভাপতি আজম জে চৌধুরী বলেন, প্রথম বাংলাদেশের সমুদ্রগামী জাহাজ শিল্প যাতে বাজারে টিকে থাকতে পারে সেজন্য ১৯৮২ সালে এরশাদ সাহেবের সময় একটা অর্ডিন্যান্স হয়েছিল ফ্ল্যাগ প্রটেকশন অ্যাক্ট নামে। এই অর্ডিন্যান্স থাকা সত্ত্বেও কেউ এটা মানতে চায়নি।
তিনি বলেন, পরে সরকার মার্শাল ল এর অধীনে যতগুলো আইন হয়েছে সেগুলো রহিত করা হয়। তখন আবার নতুন করে সেই আইন ফ্ল্যাগ প্রটেকশন আইন করার জন্য আমরা সবাই মিলে কাজ করলাম। পরে একটা নতুন করে একটা আইন করা হলো। বাংলাদেশ ফ্ল্যাগ প্রটেকশন আইন। এই আইন করার পরে সেটার উদ্দেশ্য হলো যে কিভাবে জাহাজ শিল্পকে এগিয়ে নেওয়া যায়। তো সেটার জন্য এই আইন করা হয়। কিন্তু সেখানে অনেক অসামঞ্জস্য আছে বলে উল্লেখ করেন তিনি।
একটা অধ্যাদেশ দিয়েই এই আইনকে বাতিল করা যায় উল্লেখ করে তিনি বলেন, প্রাইভেট সেক্টর ছাড়া সরকারি খাত থাকতেই পারে কোন অসুবিধা নেই। কিন্তু প্রাইভেট সেক্টরকে বাদ দিয়ে লেভেল ফিলড কিভাবে হবে প্রশ্ন রাখেন তিনি।
সমতা সৃষ্টি করার জন্য ও সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করার জন্য আপাতত একটা অধ্যাদেশ দিয়ে বর্তমান আইনকে রহিত করা উচিত বলেও জানান তিনি।
আজম জে চৌধুরী বলেন, বাংলাদেশ যেসব জাহাজ পরিচালনা করে সেগুলো খুব ভালোভাবে পরিচালিত হয় এবং সারা বিশ্বে বাংলাদেশের সুনাম আছে জানিয়ে তিনি বলেন, সারা বিশ্ব জানে যে আমাদের জাহাজগুলো ওয়েল মেনটেইনড এবং এত সুনাম আছে যে মিডিল ইস্টের যেকন টার্মিনালে গেলেই কোন সময় নষ্ট না করে সাথে সাথে মালামাল লোড করে।
ভবিষ্যতে এমোনিয়া, মিথানল হাইড্রোজেন, বায়োফুয়েল এবং উইন্ড প্রপালশন সিস্টেমে চালু করতে হবে জানিয়ে তিনি বলেন, যদি আমরা এগুলো না করতে পারি তাহলে আমাদের জাহাজের উপরে পেনাল্টি দেওয়া হবে। অর্থাৎ আয়ের ৩০ শতাংশই চলে যাবে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউছুফ বলেন, দেশের শিপিং ও জাহাজ নির্মাণ খাতের প্রধান বাধাগুলো দূর করতে সরকার দ্রুত উদ্যোগ নিচ্ছে। যাতে খাতটির দক্ষতা, প্রতিযোগিতামূলক সক্ষমতা ও বিনিয়োগ সম্ভাবনা আরও বাড়ানো যায়। তিনি বলেন, মন্ত্রণালয় ইতোমধ্যে নৌপরিবহন অধিদপ্তর এবং বেসরকারি খাতের সঙ্গে যৌথভাবে বিদ্যমান আইন ও বিধিমালা সংশোধনের উদ্যোগ নিয়েছে, যাতে কার্যক্রম আরও সহজ ও ব্যবসাবান্ধব হয়।
বিএইচ
- ১ক্যাম্পাসে ফেরার পথে ছিনতাইয়ের শিকার যবিপ্রবির ছাত্রী
- ২আজ ঢাকার বাতাস মাঝারিমানের
- ৩মার্কিন হামলায় ইরানে ৩৮ জন নিহত, আহত চার শতাধিক
- ৪দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ৫৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো মেক্সিকো
- ৬শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল
- ৭মহেশখালীতে কুখ্যাত সন্ত্রাসী মিন্টু আটক
- ৮দেশে যত রাজনৈতিক গণ্ডগোল হয় সবকিছুর রিমোট কন্ট্রোল দিল্লিতে: গোলাম পরওয়ার
- ৯দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ১০চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ১চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ২কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ৩জুলাই আন্দোলনে নবীনগরের ছয় শহীদের স্মরণে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন
- ৪কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৫দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৬এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৭তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: এমপি খোকন
- ৮কুড়িগ্রাম সীমান্তে মাদক ও চোরাই পণ্যসহ আটক ৩
- ৯বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে : কৃষিমন্ত্রী
- ১০বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী





পাঠকের মতামত