
পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে স্বয়ংক্রিয় পুনঃবিনিয়োগের উৎসে কর কর্তনে স্পষ্টীকরণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। নিট মুনাফাসহ মোট বিনিয়োগ ৫ লাখ টাকার বেশি হলে ১০ শতাংশ কর কর্তন করতে বলা হয়েছে।
এখন থেকে আগের বিনিয়োগ ও অর্জিত সুদ একসঙ্গে করে সেই অঙ্ক যদি ৫ লাখ টাকার বেশি হয় তাহলে পুনঃবিনিয়োগের ১০ শতাংশ হারে উৎসে কর দিতে হবে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে।
নির্দেশনায় বলা হয়েছে, ২০ আগস্ট পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে স্বয়ংক্রিয় পুনঃবিনিয়োগের ক্ষেত্রে উৎসে আয়কর কর্তনের বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড নির্দেশনা জারি করেছে।
>>>>আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ধারা ৫২ডি অনুযায়ী সেভিংস ইনভেস্ট এর মুনাফা পরিশোধকালে উৎসে কর কর্তন করতে হয়। অর্থাৎ মুনাফা পরিশোধের তারিখে বিদ্যমান কর হারে উৎসে কর কর্তন করতে হবে। এখানে পরিশোধ বলতে ট্রান্সফার, ক্রেডিট, সমন্বয় অথবা পরিশোধের আদেশ বা নির্দেশ বোঝাবে।
>>>>পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র দ্বিতীয় মেয়াদে স্বয়ংক্রিয় পুনঃবিনিয়োগের ফলে নিট মুনাফা ও আসল একত্রে মোট বিনিয়োগ হিসেবে গণ্য হবে।
>>>> মুনাফা পরিশোধের তারিখে পুঞ্জীভূত বিনিয়োগ (স্বয়ংক্রিয় পুনঃবিনিয়োগের ফলে নিট মুনাফাসহ মোট বিনিয়োগ) ৫ লাখ টাকা অতিক্রম করলে ১ জুলাই ২০১৯ তারিখ থেকে পরবর্তী যেকোনো সময়ে মুনাফা পরিশোধকালে উৎসে ১০ শতাংশ হারে কর কর্তন করতে হবে।
>>>> ক্রয়কাল নির্বিশেষে মুনাফা পরিশোধের তারিখে পুঞ্জীভূত বিনিয়োগ (স্বয়ংক্রিয় পুনঃবিনিয়োগের ফলে নিট মুনাফাসহ মোট বিনিয়োগ) ৫ লাখ টাকা অতিক্রম না করলে মুনাফা পরিশোধকালে উৎসে ৫ শতাংশ হারে কর কর্তন করতে হবে।
>>>>পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে দ্বিতীয় মেয়াদে স্বয়ংক্রিয় পুনঃবিনিয়োগের ক্ষেত্রে পুঞ্জীভূত বিনিয়োগের (স্বয়ংক্রিয় পুনঃবিনিয়োগের ফলে নিট মুনাফাসহ মোট বিনিয়োগ) পরিমাণ ৫ লাখ টাকা অতিক্রম করলেই মুনাফা পরিশোধকালে উৎসে ১০ শতাংশ হারে কর কর্তন করতে হবে।
- ১বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের বাসায় আগুন, আইসিইউতে হাইকমিশনার
- ২রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকা হবে: চিফ হুইপ
- ৩বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
- ৪২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন
- ৫ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৬এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
- ৭আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
- ৮তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
- ৯সাংবাদিক জোবাইয়েরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
- ১০জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
- ১দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ২কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ৩মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৪বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া
- ৫প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৬অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৭আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌপথে ট্র্যাকিং সিস্টেম থাকা দরকার: নোয়াখালী জেলা প্রশাসক
- ৮সাবেক নারী সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
- ৯চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু
- ১০ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম





পাঠকের মতামত