
ঐতিহাসিক সফরে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। স্থানীয় সময় শনিবার (৮ নভেম্বর) তিনি দেশটিতে পৌঁছান। এই সফরের মাত্র একদিন আগে ওয়াশিংটন সরকার তাকে সন্ত্রাসবাদের কালো তালিকা থেকে বাদ দেয়।
গত বছর বিদ্রোহী বাহিনী দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার পর আহমেদ আল-শারা সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। আগামী সোমবার তিনি হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।
১৯৪৬ সালে সিরিয়ার স্বাধীনতার পর এটাই প্রথম কোনো সিরীয় প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্র সফর। এর আগে গত মে মাসে ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের সময় রিয়াদে প্রথমবারের মতো শারা ও ট্রাম্পের মধ্যে সাক্ষাৎ হয়।
যুক্তরাষ্ট্রের সিরিয়া বিষয়ক বিশেষ দূত টম ব্যারাক জানিয়েছেন, প্রেসিডেন্ট শারা এই সফরে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)-বিরোধী জোটে যোগদানের একটি চুক্তিতে স্বাক্ষর করতে পারেন।
তাছাড়া, যুক্তরাষ্ট্র দামেস্কের নিকটে একটি সামরিক ঘাঁটি স্থাপনের পরিকল্পনা করছে, যার উদ্দেশ্য হবে মানবিক সহায়তা সমন্বয় ও সিরিয়া–ইসরায়েল সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করা।
গত শুক্রবার প্রেসিডেন্ট শারাকে কালো তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে প্রত্যাশিত পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে মার্কিন প্রশাসন।
পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট বলেন, ‘শারা সরকার যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি শর্ত পূরণ করেছে—এর মধ্যে রয়েছে নিখোঁজ মার্কিন নাগরিকদের সন্ধানে সহযোগিতা এবং অবশিষ্ট রাসায়নিক অস্ত্র ধ্বংসের অঙ্গীকার।’
তিনি আরও বলেন, ‘বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ার নেতৃত্ব যে অগ্রগতি দেখিয়েছে এবং দীর্ঘ ৫০ বছরের দমননীতির অবসান ঘটিয়েছে, সেই স্বীকৃতি হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।’
- ১৫ বছরের ধ্বংসযজ্ঞ অল্প সময়ে কাটিয়ে ওঠা সম্ভব নয়, তবে কাজ শুরু হয়েছে
- ২দর পতনের শীর্ষে মেঘনা ইন্স্যুরেন্স
- ৩ফেসবুক-ইনস্টাগ্রামে বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা
- ৪লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
- ৫ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ৬হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর
- ৭সূচকের পতনে কমেছে লেনদেনও
- ৮সিঙ্গার বিডির বোর্ড সভা ২৩ জুলাই
- ৯রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ১০পাইওনিয়র ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৩ জুলাই
- ১কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ২ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ৩দেশে এখনো কার্যকর বন্ড বাজার গড়ে ওঠেনি: বিএসইসি চেয়ারম্যান
- ৪আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৫মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৬দায়িত্ব নিয়ে দেখলাম এটি খুবই সহজ কাজ : বিএসইসি চেয়ারম্যান
- ৭চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ৮হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ৯সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান
- ১০সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার





পাঠকের মতামত