
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এ সময় অনলাইনে বিশ্ববিদ্যালয়ের ফি সংগ্রহ সংক্রান্ত সমঝোতা স্মারকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম এবং ইসলামী ব্যাংকের পক্ষ থেকে অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও সিএইচআরও ড. মো. কামাল উদ্দিন জসিম স্বাক্ষর করেন। এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষার্থীদের জন্য অন্তত একশোটি স্কলারশিপ ও একশোটি কম্পিউটার প্রদানের দাবি জানান এবং সহায়তার আশ্বাস দেন।
শনিবার (৮ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতি হিসেবে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব যশোর জোন মো. শফিউল আজম এবং প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ উপস্থিত ছিলেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. শাহজাহান আলী, আইআইইআর পরিচালক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান, ইসলামী ব্যাংকের কর্মকর্তা-সহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় ড. মো. কামাল উদ্দিন জসিম বলেন, আজকের সমঝোতা চুক্তির মাধ্যমে এই দুই প্রতিষ্ঠানের বন্ধন যুগ যুগ ধরে টিকে থাকবে এবং বাংলাদেশ এগিয়ে যাবে। অনলাইন পেমেন্ট কার্যক্রম প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্ববিদ্যালয় আরও এগিয়ে যাবে এবং এ কাজগুলো ছাড়াও বিভিন্ন মাল্টিডাইমেনশনাল অ্যাসপেক্টগুলোকে এগিয়ে নেওয়ার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাব।
উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমি যেদিন নিযুক্ত হলাম, সেদিন থেকে ছাত্র সংগঠনগুলোর একটি দাবি ছিল—শিক্ষার্থীরা যেন অনলাইন পেমেন্ট করতে পারে, তা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে করে দেওয়া। আজকের দিনটি বিশ্ববিদ্যালয়ের জন্য ঐতিহাসিক দিন। আমরা ছাত্রদের সবচেয়ে অগ্রগণ্য দাবির বাস্তবায়ন দেখতে পাচ্ছি। এজন্য ইসলামী ব্যাংক এগিয়ে এসেছে এবং সহযোগিতা করেছে, এজন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
উপাচার্য আরও বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পর ছাত্রদের জন্য বড় একটি কাজ করার উদ্যোগ নিয়েছি। এ বিশ্ববিদ্যালয় প্রত্যন্ত অঞ্চলে হওয়ায় অনেক শিক্ষার্থী নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। আমি দাবি করছি, অন্তত একশোটি স্কলারশিপ এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেওয়ার জন্য। এছাড়াও অনেক সেমিনার, লাইব্রেরি ও ল্যাবরেটরির উপকরণের স্বল্পতা রয়েছে। আমরা চাইব কমপক্ষে একশোটি কম্পিউটারের সহায়তা যেন তারা প্রদান করে। আইসিটি সেলকে বলব দ্রুত পদক্ষেপ গ্রহণ করে যেন শিক্ষার্থীরা এই সুবিধা ভোগ করতে পারে।
- ১হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু
- ২প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের বৈঠক
- ৩লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৪নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ৫কাঠমান্ডুতে বাংলাদেশি নানা জাতের আমের উৎসব প্রদর্শনী
- ৬রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ৭২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৮ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৯ব্লক মার্কেটে লেনদেন ৩৫ কোটি টাকার
- ১০চায়না অর্থনৈতিক অঞ্চল শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী
- ১বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ২আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ৩নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৪তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি
- ৫অনেক বছর পরে মানিকগঞ্জবাসীর স্বপ্ন পূরণের সুযোগ এসেছে: পর্যটন মন্ত্রী
- ৬শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৭২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৮খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি
- ৯শাপলা চত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- ১০ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই





পাঠকের মতামত