
রাজধানীর বাংলামোটরে সোমবার রাত ১১টার দিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে ৪টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ সময় একটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় পাওয়ো গেছে। এ ঘটনায় একজন সিএনজিচালিত অটোরিকশার চালক এবং একজন ভ্রাম্যমাণ চা-পান বিক্রেতা আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে গণপিটুনিতে আহত একজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, ককটেল বিস্ফোরণের পর মোটরসাইকেল দিয়ে পালিয়ে যাওয়ার সময় দুইজনকে ধাওয়া দিয়ে ও পরে আরও ৩ জনসহ মোট ৫ জনকে আটক করে মারধরের পর পুলিশে সোপর্দ করেছেন এনসিপি নেতাকর্মীরা।
এ বিষয়ে এনসিপির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় দুর্বৃত্তরা ৫টি ককটেল নিক্ষেপ করলেও ১টি বিস্ফোরিত হয়নি।
এ ঘটনার প্রতিবাদে দলীয় নেতাকর্মীদের তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেন।
এ ঘটনায় ঢামেকে নেওয়া যুবকের নাম মো. মাসুদুর রহমান (২৮)। ঘটনাস্থল থেকে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহিদ তাকে উদ্ধার করে রাত পৌনে ১২ টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
পুলিশ জানিয়েছে, মাসুদুর রহমানের বাড়ি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার কাজশা গ্রামে। বর্তমানে রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকায় থাকেন।
এনজে
- ১মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ২ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৩লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ৪স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম
- ৫পোশাকশিল্পের বিকাশে সব ধরনের সহযোগিতা দেবে সরকার: প্রধানমন্ত্রী
- ৬পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৭বন্যাকবলিত ৩ হাজার ৫০ পরিবারকে ত্রাণ দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ৮সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা
- ৯‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ১০মেঘনা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা শুরু
- ১এক মাসে ব্যাংকের বাইরে নগদ টাকা বেড়েছে ৫০ হাজার কোটি
- ২একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৩ভরা মৌসুমে চাঁদপুরে মাছঘাটে প্রচুর পাঙ্গাস আমদানি
- ৪এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৫মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৬শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ
- ৭সবার জন্য চালু হচ্ছে ‘ন্যাশনাল হেলথ কার্ড’: আইসিটিমন্ত্রী
- ৮অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ
- ৯স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে
- ১০আস্থাহীন পুঁজিবাজারে আস্থা ফেরাতে পারবে কি নতুন কমিশন?





পাঠকের মতামত