
হবিগঞ্জের আজমেরীগঞ্জে দায়ের হওয়া ধর্ষণ মামলার একমাত্র পলাতক আসামিকে শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র্যাব-৯ এর যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৭ই নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামি মো.মামুন মিয়া (২৮) দীর্ঘদিন ধরে ভিকটিমকে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক স্থাপন করে আসছিলেন। ঘটনাটির সর্বশেষ ধাপে গত ৭ই নভেম্বর দুপুরে ভিকটিমের বাড়িতে কেউ না থাকার সুযোগে তাকে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন মামুন মিয়া। ঘটনার পর ভিকটিম বিষয়টি তার বাবাকে জানালে তিনি ১৬ই নভেম্বর রবিবার হবিগঞ্জের আজমেরীগঞ্জ থানায় মামলা নং–০৬ দায়ের করেন। মামলা দায়েরের পর অভিযুক্ত আত্মগোপন করলে তাকে ধরতে র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে।
গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৯ এর সিপিসি-৩ (হবিগঞ্জ) এবং সিপিসি-২ (মৌলভীবাজার) এর একটি যৌথ আভিযানিক দল রাজনগর উপজেলার টেংরা বাজার এলাকায় অভিযান চালিয়ে মামুন মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারের পর আসামিকে পরবর্তী আইনগত পদক্ষেপের জন্য আজমেরীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার’কে. এম. শহিদুল ইসলাম সোহাগ মঙ্গলবার (১৮ই নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর অভিযান ও গোয়েন্দা তৎপরতা চলমান থাকবে।
এনজে
- ১
- ২চলতি অর্থবছরে ৫০ আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ
- ৩এক মাসে ব্যাংকের বাইরে নগদ টাকা বেড়েছে ৫০ হাজার কোটি
- ৪আস্থাহীন পুঁজিবাজারে আস্থা ফেরাতে পারবে কি নতুন কমিশন?
- ৫সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর
- ৬সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে
- ৭নতুন বিনিয়োগ সৃষ্টি ও ব্যবসার সম্প্রসারণে কাজ করছে সরকার
- ৮নামজারিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হলে শাস্তি: আব্দুল মান্নান
- ৯জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া : তথ্যমন্ত্রী
- ১০মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক
- ১ভাইরাল ভিডিও সম্পর্কে যা বললেন এমপি গাজী নজরুল ইসলাম
- ২চাঁদপুরে নিজ বাড়ির ছাদ থেকে পড়ে বাড়ির মালিকের মৃত্যু
- ৩শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা ফিরল কমিটির হাতে
- ৪নবীনগরে সরকারি পুকুরপাড়ের লিজ নিয়ে বিতর্ক
- ৫পাথরঘাটায় তরুণী নিখোঁজ
- ৬ময়মনসিংহে ট্রাক চাপায় নারীসহ অটোরিকশার তিন যাত্রী নিহত
- ৭সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুরের পরিবারকে সরকারি সহায়তা
- ৮শারীরিক প্রতিবন্ধকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিসিএসের স্বপ্নে প্রিয়ন্তী
- ৯প্রবাসী কার্ডে মিলবে প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধা
- ১০মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি





পাঠকের মতামত