
আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির জোড়া অ্যাসিস্টে প্রথমবারের মতো এমএলএস কাপ জিতেছে ইন্টার মায়ামি। চেজ স্টেডিয়ামে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে ৩-১ গোলে হারিয়ে ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে মায়ামি।
এমএলএস কাপ যুক্তরাষ্ট্রের শীর্ষ ফুটবল লিগ মেজর লিগ সকারের চ্যাম্পিয়ন বেছে নেওয়ার ম্যাচ। লিগ পর্ব শেষে ইস্টার্ন ও ওয়েস্টার্ন কনফারেন্স থেকে দলগুলো নকআউট পদ্ধতিতে প্রতিযোগিতায় অংশ নিয়ে ঠিক হয় আসরের সেরা দল।
ফাইনালে মায়ামির শুরুটা ছিল একেবারে নিখুঁত। ম্যাচের অষ্টম মিনিটেই এগিয়ে যায় মায়ামি। তাদেও অ্যালেন্দেকে আটকাতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেন এডিয়ার ওকাম্পো।
প্রথমার্ধের শেষদিকে ম্যাচে ফিরে আসে ভ্যাঙ্কুভার। সমতায় ফেরার দুইটি বড় সুযোগও পায় দলটি। ৩৮তম মিনিটে এমানুয়েল সাবির শট কাছ থেকে ঠেকিয়ে দেন মায়ামির গোলরক্ষক রোকো রিওস। এরপর সমতার সুযোগ খুঁজতে থাকেন থমাস মুলার।
দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে হোয়াইটক্যাপস। ঘণ্টা খানেকের মাথায় আলি আহমেদের দুর্বল শট রিওসের হাত ফসকে জালে জড়ায়।
কিছুক্ষণ পরই গোলবঞ্চিত হন সাবি। তার শট পোস্টে লেগে ফিরে আসার পর রিবাউন্ডেও বল লাগে ক্রসবারে। যদিও আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি ভ্যাঙ্কুভারের। মাত্র ১১ মিনিট পর ফের দাপট দেখায় মায়ামি। লিওনেল মেসির মাপা পাস ধরে চমৎকার ফিনিশিংয়ে দলকে আবারও এগিয়ে নেন রদ্রিগো দে পল।
শেষদিকে সমতার খোঁজে ঝাঁপিয়ে পড়ে ভ্যাঙ্কুভার। কিন্তু সমর্থকদের উচ্ছ্বাসে ভর করে কাউন্টার অ্যাটাকে আরও একবার আঘাত হানে মায়ামি। এবারও ছিল মেসির ভূমিকা। বুকে বল থামিয়ে নিখুঁত এক ফ্লিকে সুযোগ করে দেন অ্যালেন্দেকে। তিনি ঠাণ্ডা মাথায় তাকাওকার পায়ের ফাঁক দিয়ে বল জালে পাঠান।
এনজে
- ১বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ২সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৩ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৪পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৫ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৬স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৭ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৩চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৪শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৫মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৬হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ৯বেড়া উপজেলার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ
- ১০কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত





পাঠকের মতামত