
কুষ্টিয়ায় নিজ বাড়িতে বাহারি বেগম (৬৫) নামের এক বৃদ্ধা নারীকে গলাকেটে হত্যার পরে চুরির ঘটনা ঘটেছে।
সোমবার বিকেলে কুষ্টিয়া শহরের হরিশংকরপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাহারি বেগম ওই এলাকার মৃত আবুল মোল্লার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চাকরির সুবাদে ছেলে-মেয়েরা ঢাকায় অবস্থান করায় বাহারি বেগম দীর্ঘদিন ধরে বাড়িতে একাই বসবাস করতেন। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরের দিকে বাড়ির দরজা খোলা দেখে সন্দেহ হলে এক প্রতিবেশী ভেতরে ঢুকে বিছানার ওপর গলাকাটা অবস্থায় তার মরদেহ দেখতে পান। এ সময় ঘরের বিভিন্ন আসবাবপত্র ও জিনিসপত্র এলোমেলো অবস্থায় পাওয়া যায়।
কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আজিজ বলেন, ‘হরিশংকরপুর এলাকায় নিজ বাড়ি থেকে বাহারি বেগম নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চুরির উদ্দেশ্যে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আমরা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছি।’
এনজে
- ১‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ২রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৩পলিথিন ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি
- ৪এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন
- ৫বাংলা কিউআরের প্রচারে সোনালী ব্যাংক
- ৬যমুনা ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
- ৭শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী
- ৮জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৯খাল খননের পাশাপাশি দখল-দূষণমুক্ত করতে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী
- ১০একযোগে ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ১আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ২চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ৩ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৪২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৫লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৬মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৭ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৮শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৯নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ১০রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি





পাঠকের মতামত