
দ্বীপের দেশে কৃষক হাসে, আমনের ফসল বেশ, নতুন ধানের পিঠা-পুলি খুশির নেইকো শেষ এই স্লোগানকে সামনে রেখে ভোলার চরফ্যাশনে ধান কর্তন ও নবান্ন উৎসব-১৪৩২ উদযাপন করা হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকালে উপজেলার মাদ্রাজ ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড চরনাজিমউদ্দিন এলাকায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে এই উৎসব উদযাপন হয়।
উৎসবে চরফ্যাশন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নাজমুল হুদার সভাপতিত্বে এবং উপজেলা কৃষি উপ-সহকারী সানাউল্লাহ আজমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লোকমান হোসেন।
এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মামুন হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নুরনবী,বিভিন্ন স্হানীয় ও জাতীয় পত্রিকার প্রতিনিধি এবং চরনাজিমুদ্দিন গ্রামের কৃষক-কৃষাণী, জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।
উৎসবে অংশগ্রহণকারীরা ধান কর্তন ও নবান্ন পিঠা উৎসব উদযাপনে অংশগ্রহণ করে উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলেন।
বক্তারা বলেন, নতুন ধান কেটে নবান্ন পিঠা উৎসব উদযাপন আমাদের কৃষিজীবীর আনন্দ এবং দেশের কৃষি ঐতিহ্যকে ধরে রাখার গুরুত্বপূর্ণ অংশ। পুরনো ঐতিহ্যকে সংরক্ষণ ও কৃষকের পরিশ্রমের স্বীকৃতি দিতে এই উৎসব আয়োজন করা হয়েছে।
বিএইচ
- ১সরকারের উন্নয়নকাজের সুফল দেশের মানুষ পেতে শুরু করেছে : কৃষিবিদ তুহিন
- ২অপসাংবাদিকতার দৌরাত্ম্যে বিব্রত প্রকৃত সাংবাদিকরা
- ৩ইবিতে ‘চব্বিশের জুলাই: জন আকাঙ্খা ও বাস্তবতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- ৪এফবিসিসিআইয়ের নতুন প্রশাসক ফজলুল হক
- ৫চাঁদপুরে বঞ্চনার ক্ষোভে ফুঁসছেন দৃষ্টি প্রতিবন্ধীরা
- ৬১২ কেজির এলপিজির দাম বাড়ল ৭০ টাকা
- ৭সন্দ্বীপ চ্যানেলে ইলিশে সুদিন দেখছেন জেলেরা
- ৮কোলের সন্তানকে বিক্রি করলো মা, উদ্ধার করলো পুলিশ
- ৯সরকারের প্রধান লক্ষ্য কর্মসংস্থান সৃষ্টি: আমিনুল হক
- ১০৪ তরুণ-তরুণীর প্রাইভেটকারে ১৬ হাজার ইয়াবা পাচার
- ১প্রাইজবন্ডের ১২৪তম ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা
- ২নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ৩পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৪বাংলাদেশ আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই: মহাসচিব
- ৫যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫ ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঢাকায় আসছেন: মাহদী আমিন
- ৬চাঁদপুর মাছঘাটে ইলিশের ডিমের কেজি ৬ হাজার টাকা
- ৭চকরিয়ার যাত্রীদের জন্য নতুন ট্রেন চালুর পরিকল্পনার ইঙ্গিত
- ৮সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী
- ৯জামায়াত কখনো গুপ্ত ছিল না: গোলাম পরওয়ার
- ১০গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি





পাঠকের মতামত