জেলা প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৫ ৩:০৪ পিএম , আপডেট: ডিসেম্বর ১৫, ২০২৫ ৩:০৭ পিএম

কুষ্টিয়ার মিরপুরে শতবর্ষী রেলস্টেশন চালু রাখা, অবকাঠামোগত উন্নয়ন, স্টেশন মাস্টার পদায়নসহ ৭ দফা দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী।

সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মিরপুর উপজেলা উন্নয়ন কমিটির উদ্যোগে মিরপুর রেলস্টেশনে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করা হয়।

অবরোধের ফলে খুলনা-রাজশাহী ও ঢাকাগামী দুটি ট্রেন আটকা পড়ে। এতে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগে সিডিউল বিপর্যয় ঘটে এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

বিক্ষোভকারীরা জানান, শতবর্ষী মিরপুর রেলস্টেশনটি চালু হওয়ার পর দীর্ঘদিনেও উল্লেখযোগ্য কোনো সংস্কার হয়নি। অবকাঠামোর বেহাল দশা, স্টেশন মাস্টারের অভাবসহ নানা সংকটে যাত্রীসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এসব কারণে স্টেশন সংলগ্ন ও পার্শ্ববর্তী এলাকার প্রায় ১৫ লাখ মানুষ নিয়মিত রেলসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। বারবার দাবি জানানো হলেও রেলওয়ে কর্তৃপক্ষ কার্যকর কোনো উদ্যোগ নেয়নি বলেও অভিযোগ করেন তারা।

দুই ঘণ্টাব্যাপী কর্মসূচি চলাকালে রেলওয়ে কর্তৃপক্ষ দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করেন আন্দোলনকারীরা। এরপর ধীরে ধীরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এই অবরোধ কর্মসূচিতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ কয়েক হাজার মানুষ অংশ নেন।

মিরপুর উন্নয়ন পরিষদের সভাপতি নজরুল করিম জানান, প্রায় দেড়শ বছরের ঐতিহ্যবাহী এই স্টেশনটি রেলওয়ে কর্তৃপক্ষের অবহেলার কারণে বন্ধের পথে। এখানে গত ৩ বছর যাবৎ স্টেশন মাস্টার নেই। তাছাড়া দীর্ঘদিন ধরে স্টেশনের সংস্কারও করা হয়না। আমরা এ বিষয়ে রেলওয়ের কর্তৃপক্ষের সাথে বার বার কথা বলেও কোন লাভ হওয়ায় অজকের এই কর্মসূচি। দাবি পূরণ না হলেআরো কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।

কুষ্টিয়ার মিরপুরের উন্নয়নবঞ্চিত রেলওয়ে স্টেশনটি আধুনিকায়নের ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করতে সকলকে সাথে নিয়ে কাজ করতে চান কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ব্যারিষ্টার রাগীব রউফ চৌধুরী।

তিনি সাংবাদিকদের বলেন, ব্রিটিশ আমলে নির্মিত কুষ্টিয়ার মিরপুর রেলওয়ে স্টেশনে উন্নয়নের ছোঁয়া লাগেনি দীর্ঘদিন ধরে। উপজেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত মিরপুর রেলওয়ে স্টেশনটি নানা সমস্যায় জর্জরিত। এই স্টেশনের কোনো উন্নয়ন হতে দেখিনি। একই সঙ্গে যাত্রী সেবার মানও খুবই নিম্নমুখী।

ব্রিটিশ শাসন আমলে প্রতিষ্ঠিত কুষ্টিয়ার মিরপুর উপজেলাধীন এ রেলস্টেশন। প্রতিষ্ঠার পর থেকে এ অঞ্চলের মানুষের রেলসেবা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছিল স্টেশনটি। তবে সময়ের সঙ্গে তাল মিলিয়ে উন্নয়ন ও আধুনিকায়নের ছোঁয়া লাগেনি স্টেশনটিতে। স্টেশন মাষ্টারবিহীন এ স্টেশনে রেলস্টেশন চালু রাখা, অবকাঠামোগত উন্নয়ন, স্টেশন মাস্টার পদায়নসহ ৭ দফা দাবিতে ঐক্যমত পোষণ করেন।

পরে রেলওয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

চায়না অর্থনৈতিক অঞ্চল শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড) প্রকল্প শুধু আনোয়ারা নয়, পুরো ...

স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে দেশে বিনিয়োগ সম্ভব নয়

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি না হলে কোনোভাবেই নতুন বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব নয় বলে ...

শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

শেরপুরে হাতি সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) ...

ফটিকছড়িতে চলছে দ্বিতীয় দিনের হরতাল,মহাসড়কে যান চলাচল বন্ধ

চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর উত্তরাঞ্চলের যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে দ্বিতীয় দিনেও টানা ...