
মালিকপক্ষের সঙ্গে দ্বন্দ্বের কারণে অনুশীলন বয়কট করলেন নোয়াখালী এক্সপ্রেসের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন ও সহকারী কোচ তালহা জুবায়ের। ক্ষোভ প্রকাশ করে তারা দায়িত্ব ছাড়ার হুঙ্কারও দিয়েছেন।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের পর্দা উঠতে ২৪ ঘণ্টাও বাকি নেই। তার আগেই শুরু হয়েছে নানা নাটকীয়তা। পরিবর্তন হয়েছে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা। এবার অনিশ্চয়তা পড়েছে নোয়াখালী এক্সপ্রেসও।
মালিকপক্ষের সঙ্গে দ্বন্দ্বের কারণে অনুশীলন বয়কট করেছেন ফ্র্যাঞ্চাইজিটির প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন ও সহকারী কোচ তালহা জুবায়ের। মাঠ ছাড়ার সময় সাংবাদিকরা ‘কোথায় যাচ্ছেন’ জানতে চাইলে ক্ষোভে ফেটে পড়েন সুজন। সহকারি কোচকে নিয়েই সিএনজিচালিত অটোরিক্সায় চড়ে বসেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি কোনোভাবেই বিপিএল করব না।’ পরে খালেদ মাহমুদ এটাও জানান, বিপিএলে নোয়াখালী এক্সপ্রেসের কোচের দায়িত্বে থাকতে চান না।
মাঠ ছাড়ার সময় নোয়াখালীর কয়েকজন কর্মকর্তা তাকে বিভিন্ন কথা বলে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হন। সুজন এটাও জানান, এবারের বিপিএলে নোয়াখালীর কোচের দায়িত্বে থাকতে চান না।
মূলত ফ্র্যাঞ্চাইজি এবং টিম ম্যানেজমেন্টের অভ্যন্তরীণ কোন্দলের কারণেই অনুশীলন বয়কট করেছেন তারা। ফ্র্যাঞ্চাইজিটির বিরুদ্ধে তিনি অপেশাদারিত্বের অভিযোগ তুলেছেন। মাঠ ছাড়ার সময় পর্যাপ্ত বল না দেওয়ার ক্ষোভ ফুটে উঠে সুজনের কণ্ঠে। অনুশীলনের জন্য মাত্র তিনটা বল দিয়েছিল টিম ম্যানেজমেন্ট। সুজন ক্ষোভ প্রকাশ করে জানান, জার্সিটাও তার নিজ দায়িত্বে বানাতে হয়েছে। সুজনদের মাঠ ছাড়ার পর খেলোয়াড়রা পড়ে গিয়েছে দ্বিধায়।
বিপিএলের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রামে মুখোমুখি হবে নোয়াখালী। কিন্তু এমন পরিস্থিতি তারা কীভাবে মাঠে নামবে সেটাই এখন বড় প্রশ্ন। বিসিবি ইতোমধ্যে চট্টগ্রামের দায়িত্ব কাঁধে নিয়েছে, এবার সমস্যা তৈরি হলো নোয়াখালীকে নিয়ে।
বিএইচ
- ১বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ২ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ৩স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার
- ৪আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ৫পাবনায় যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদ ও ক্রেস্ট বিতরণ
- ৬মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৭ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ চালু করল ব্র্যাক ব্যাংক
- ৮আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৯সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ১০২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৬শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৭নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৮টেকসই অর্থায়নে উল্লম্ফন, কমেছে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ
- ৯একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন
- ১০বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত





পাঠকের মতামত