
দেশে চাকরির ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা সম্ভব হয়েছে কি না তা প্রথমে দেখা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, নারীদের জীবনমান উন্নয়নে যে পরিকল্পনা করা হয়েছে, তার বাজেট কোথা থেকে আসবে তা নিয়েও বাস্তববাদী চিন্তা করেছে বিএনপি।
রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকা ফোরাম আয়োজিত ‘জাতি গঠনে নারী: নীতি, সম্ভাবনা ও বাংলাদেশের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য।
আমীর খসরু বলেন, শুধু রাজনীতিতে নয়, দেশের অর্থনীতিতেও নারীদের অংশগ্রহণ চিন্তা করতে হবে, যাতে দেশের অর্থনীতিতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কর্মসংস্থানে নারীদের অংশগ্রহণ বাড়াতে হলে দক্ষতা বাড়াতে হবে। প্রত্যন্ত এলাকায় নারীদের আর্থিক সহায়তা বাড়াতে হবে। নারীদের কাজকে মার্কেটিং, ব্র্যান্ডিং ও ডিজাইন সাপোর্ট দিলে তাদের জীবনযাপনের চিত্র পালটে যাবে।
খেলাধুলায় নারীর অংশগ্রহণ বাড়াতে হবে উল্লেখ করে বিএনপির সিনিয়র এ নেতা বলেন, গ্রামের নারীদের খেলোয়াড় বানানোর জন্য বিএনপি পরিকল্পনা করেছে। নারীদের সম্ভাবনাকে কীভাবে কাজে লাগানো যায়, সেখানে বিনিয়োগ করবে বিএনপি। নারীরা যেন সব কিছুতে অংশ নিতে পারে, এসব জায়গায় কাজ করবে বিএনপি।
বিএনপি যে প্রতিশ্রুতি দিচ্ছে তা নিয়ে দীর্ঘ বছর গবেষণা করা হয়েছে, যা আগামীতে সুযোগ পেলে বাস্তবায়ন করা হবে বলেও আশ্বস্ত করেন বিএনপির সাবেক এই মন্ত্রী।
এসময় আরও উপস্থিত ছিলেন ব্যারিস্টার জাইমা রহমান, সিপিডি পরিচালক ড. ফাহমিদা খাতুন, সমাজকর্মী ও উদ্যোক্তা তামারা আবেদ, বার্জার পেইন্টসের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরীসহ আরও অনেকে।
বিএইচ
- ১ক্যাম্পাসে ফেরার পথে ছিনতাইয়ের শিকার যবিপ্রবির ছাত্রী
- ২আজ ঢাকার বাতাস মাঝারিমানের
- ৩মার্কিন হামলায় ইরানে ৩৮ জন নিহত, আহত চার শতাধিক
- ৪দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ৫৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো মেক্সিকো
- ৬শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল
- ৭মহেশখালীতে কুখ্যাত সন্ত্রাসী মিন্টু আটক
- ৮দেশে যত রাজনৈতিক গণ্ডগোল হয় সবকিছুর রিমোট কন্ট্রোল দিল্লিতে: গোলাম পরওয়ার
- ৯দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ১০চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ১চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ২কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ৩কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৪জুলাই আন্দোলনে নবীনগরের ছয় শহীদের স্মরণে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন
- ৫দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৬এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৭তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: এমপি খোকন
- ৮কুড়িগ্রাম সীমান্তে মাদক ও চোরাই পণ্যসহ আটক ৩
- ৯বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে : কৃষিমন্ত্রী
- ১০বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী





পাঠকের মতামত