
মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জসহ সিলেট অঞ্চলে নির্বিচারে পাহাড়-টিলা কেটে অবৈধভাবে রিসোর্ট ও বাণিজ্যিক স্থাপনা তৈরির প্রবণতা বেড়েছে। রাধানগর, লাউয়াছড়া, ডলুবাড়ি ও মাঝেরছড়াসহ বিভিন্ন এলাকায় প্রাকৃতিক টিলা ধ্বংস করে এই স্থাপনাগুলো নির্মিত হচ্ছে, যা পরিবেশের ভারসাম্য নষ্ট করছে এবং ভূমিধসের ঝুঁকি বাড়াচ্ছে। প্রশাসন মাঝে মাঝে জরিমানা করলেও অবৈধ নির্মাণ কাজ পুরোপুরি বন্ধ হচ্ছে না। বর্তমানে ডলুবাড়ি এলাকায় সরেজমিন ঘুরে দেখা মিলে সরকারি নির্দেশনিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অনিয়ম গুলো নিয়ম অনুযায়ী করে চলেছে।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল, কমলগঞ্জ এবং সিলেটের বিভিন্ন এলাকায় প্রভাবশালী মহল এবং কিছু স্থানীয় জনপ্রতিনিধির যোগসাজশে এসব পাহাড়-টিলা কাটা হচ্ছে।
এর পরিবেশগত প্রভাব
টিলা কাটার ফলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে, পানির ধারা বন্ধ হয়ে যাচ্ছে এবং বর্ষা মৌসুমে ভূমিধসের আশঙ্কা তৈরি হচ্ছে।
প্রশাসনিক ব্যবস্থা
মৌলভীবাজারের পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহিদুল ইসলামের সাথে যোগাযোগ হলে তিনি বলেন, পাহাড় কেটে রিসোর্ট তৈরি কোন আইন সঙ্গত নয়, অনুমতি বিহীন রিসোর্ট তৈরি কোন বিধান নেই পর্যাক্রমে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
এছাড়া শ্রীমঙ্গলের রাধানগরে তাওসী গার্ডেন ও কমলগঞ্জের বিভিন্ন স্থানে অভিযানের দাবি উঠেছে।
বাংলাদেশ পাহাড় ও প্রকৃতি রক্ষা উন্নয়ন সোসাইটি উপজেলা শাখার সভাপতি সাহারাব ইসলাম রুহিন বলেন, আমরা পরিদর্শন করে দেখেছি পাহাড় টিলা কেটে রিসোর্ট নির্মাণ করছে। এর জন্য স্থানীয় প্রশাসনকে অবহিত করেছি কিন্তু দুঃখের বিষয় কোন আইনি প্রক্রিয়া চোখে পড়েনি।
আইন
পরিবেশ আইন অনুযায়ী টিলা কাটা দণ্ডনীয় অপরাধ এবং বাণিজ্যিক স্থাপনা নির্মাণের জন্য কৃষিভূমি ব্যবহার নিষিদ্ধ।
এই ধরণের কর্মকাণ্ডের বিরুদ্ধে স্থানীয় পরিবেশবাদীরা প্রতিবাদ করছেন এবং প্রশাসনিক কঠোর নজরদারি দাবি করেছেন।
বিএইচ
- ১চলতি অর্থবছরে ৫০ আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ
- ২সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর
- ৩সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে
- ৪নতুন বিনিয়োগ সৃষ্টি ও ব্যবসার সম্প্রসারণে কাজ করছে সরকার
- ৫নামজারিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হলে শাস্তি: আব্দুল মান্নান
- ৬জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া : তথ্যমন্ত্রী
- ৭মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক
- ৮কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ৯বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী
- ১০যানজট নিরসনে নবীনগর বাজারে উচ্ছেদ অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা
- ১‘লুটপাটে সহায়তাকারী’ আইএফআইসির এমডি মনসুর মোস্তফা বহাল তবিয়তে
- ২ভাইরাল ভিডিও সম্পর্কে যা বললেন এমপি গাজী নজরুল ইসলাম
- ৩চাঁদপুরে নিজ বাড়ির ছাদ থেকে পড়ে বাড়ির মালিকের মৃত্যু
- ৪শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা ফিরল কমিটির হাতে
- ৫নবীনগরে সরকারি পুকুরপাড়ের লিজ নিয়ে বিতর্ক
- ৬পাথরঘাটায় তরুণী নিখোঁজ
- ৭ময়মনসিংহে ট্রাক চাপায় নারীসহ অটোরিকশার তিন যাত্রী নিহত
- ৮প্রবাসী কার্ডে মিলবে প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধা
- ৯শারীরিক প্রতিবন্ধকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিসিএসের স্বপ্নে প্রিয়ন্তী
- ১০সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুরের পরিবারকে সরকারি সহায়তা





পাঠকের মতামত