
মাগুরায় পবিত্র রমজান উপলক্ষে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে মাগুরা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
টিসিবির ডিলার মেসার্স স্বরণ এন্টারপ্রাইজের মাধ্যমে এ বিক্রি কার্যক্রম পরিচালিত হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, রমজানকে সামনে রেখে নিম্ন আয়ের মানুষের জন্য নির্ধারিত মূল্যে চিনি, মসুর ডাল, ভোজ্যতেল, ছোলা ও খেজুর বিক্রি করা হচ্ছে।
বিক্রয় তালিকা অনুযায়ী প্রতি কেজি চিনি ৮০ টাকা, মসুর ডাল ৭০ টাকা, প্রতি লিটার সয়াবিন তেল ১১৫ টাকা, ছোলা ৬০ টাকা এবং খেজুর ১৬০ টাকায় বিক্রি হচ্ছে।
উদ্বোধনের সময় উপস্থিত ব্যক্তিরা বলেন, রমজানে নিত্যপণ্যের দাম বাড়ার প্রবণতার মধ্যে টিসিবির এই উদ্যোগ স্বল্প আয়ের মানুষের জন্য স্বস্তি বয়ে আনবে। নির্ধারিত ডিলারের মাধ্যমে তালিকাভুক্ত কার্ডধারীদের কাছে পণ্য বিক্রি করা হচ্ছে বলেও জানানো হয়।
পৌরসভা সূত্রে জানানো হয়েছে, পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য এলাকাতেও এ কার্যক্রম চালু থাকবে। সুষ্ঠু পরিবেশে ও নির্ধারিত দামে পণ্য বিক্রি নিশ্চিত করা হবে।
বিএইচ
- ১শিক্ষকদের অবশ্যই প্রশিক্ষণ গ্রহণ করতে হবে: শিক্ষামন্ত্রী
- ২সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৩শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ৪২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে : শিক্ষামন্ত্রী
- ৫কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সদস্য মনোনয়নে বিতর্ক
- ৬ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৭আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৮মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ
- ৯কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ১০মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ৫বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ
- ৬পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৭লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার
- ৮রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন আজ
- ৯কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ১০রাজনগরে যাবজ্জীবন সাজা ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার





পাঠকের মতামত