জেলা প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬ ৪:৩৭ পিএম

বরগুনা জেলা গোয়েন্দা শাখার ডিবি’র  বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মো. আমির (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (২২ ফেব্রুয়ারি) পাথরঘাটা পৌরসভার লঞ্চঘাট রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত মো. আমির পাথরঘাটা পৌরসভার ৭ নং ওয়ার্ডের ইমানআলী রোড এলাকার মৃত ওবায়দুল হকের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই মো. আবুল কালাম আজাদ ও তার সঙ্গীয় সদস্যগন গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা পৌরসভার ৭ নং ওয়ার্ডের আনোয়ার হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালান।

অভিযানকালে সন্দেহভাজন মো. আমিরকে তল্লাশি করে তার কাছ থেকে ১০০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা।

এ ঘটনায় এসআই মো. আবুল কালাম আজাদ বাদী হয়ে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় দায়ীদের বিরুদ্ধে পাথরঘাটা থানায় একটি মামলা  দায়ের করেছেন।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

নবীনগরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বৃক্ষরোপণ ও চারাগাছ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান। ...

পরীক্ষা কেন্দ্রে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ: নিরপেক্ষ তদন্তের দাবি 

ভোলার চরফ্যাশন উপজেলার ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এইচএসসি নারী পরীক্ষার্থীদের যৌন হয়রানি ও ...

এলজিইডি চাঁদপুরের নতুন নির্বাহী প্রকৌশলী নূরুজ্জামানের দায়িত্ব গ্রহণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) চাঁদপুর জেলা কার্যালয়ের নতুন নির্বাহী প্রকৌশলী হিসেবে যোগদান করেছেন মো. ...

বিএসটিআইর মোবাইল কোর্ট: চাঁদপুরে তিন বেকারি মালিকের অর্থদণ্ড

চাঁদপুর শহরের পুরান বাজার এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন এবং লাইসেন্স ছাড়াই বিএসটিআইয়ের মানচিহ্ন ...