জেলা প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬ ৪:০০ পিএম

ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু করেছে ময়মনসিংহ জেলা প্রশাসন। সকালে নগরীর টাউন হল এলাকায় মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ। এসময় তিনি সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের সাথে ফগার মেশিন দিয়ে কার্যক্রমে অংশ নেন। এছাড়াও তিনি কার্যক্রম পরিচালনার জন্য তার এক মাসের সম্মানী ভাতা জেলা প্রশাসনকে দেওয়ার ঘোষনা দেন।

এ কার্যক্রমে জেলা প্রশাসক সাইফুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানসহ প্রশাসনের কর্মকতারা উপস্থিত ছিলেন। এদিকে নগরীর চরপাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হোসেনসহ প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে সেখানে সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু সচেতনতা লিফলেট বিতরণ করেন।

সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে এই কার্যক্রম শুরু করা হয়েছে। এই কার্যক্রমের ফলে বর্ষায় ডেঙ্গুর প্রকোপ অনেকটাই কমে আসবে। প্রতি সপ্তাহের শনিবার ছাড়াও প্রশাসনের এই কার্যক্রম পুরো মৌসুম জুড়ে চলবে।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

কুড়িগ্রামে নিয়ম ভেঙে ৮ বছর ধরে উপাধ্যক্ষের দায়িত্ব, প্রশ্নের মুখে কলেজ প্রশাসন

কুড়িগ্রামের ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজে উপাধ্যক্ষ নিয়োগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধিমালা লঙ্ঘন এবং অযোগ্য প্রার্থীকে নিয়োগ ...

বিএসএফের আপত্তিতে মনু বাঁধের কাজ বন্ধ, বন্যাঝুঁকিতে লক্ষাধিক মানুষ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় মনু নদ প্রতিরক্ষা বাঁধ নির্মাণ ও সংস্কার প্রকল্প পাঁচ বছর ...

স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের পেকুয়ায় বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভবিষ্যতে স্লুইসগেটের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পানি ...

চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

চাঁদপুরের শাহরাস্তিতে আলোচিত গৃহবধূ রিগান আক্তার মিম হত্যা মামলায় গ্রেপ্তার আসামি কাজী সুমাইয়া হোসেন মিনার ...

তথ্য বিকৃতের মাধ্যমে ট্রল করে শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

তথ্য বিকৃতের মাধ্যমে ট্রল করে শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, যা সুন্দর জাতি গঠনে বড় ...