
বরগুনা জেলার পাথরঘাটাসহ দেশের দক্ষিণ উপকূলে হঠাৎ করে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। যার ফলে গভীর সমুদ্রে মাছ আহরণে যেতে পারছে না অসংখ্য মাছধরা ট্রলারের কয়েক হাজার জেলে। সামনে ঈদ। ঠিক এ মুহুর্তে পেশাদার জেলে পরিবারগুলো অর্থনৈতিক সংকটে পড়েছে। এই মুহূর্তে তাদের আর্থিক সহায়তা দরকার।
উপকূলীয় অঞ্চলের জেলে ও মৎস্যজীবীদের ধারণা আন্তর্জাতিক অঙ্গনে ইরান-ইসরাইল-আমেরিকার উত্তেজনা এবং হরমুজ প্রণালি বন্ধ হওয়ার খবর প্রকাশের পর থেকেই দেশে জ্বালানি তেল নিয়ে অস্থিরতা তৈরি হয়েছে। তবে অনেকের মতে, দেশে তেলের পর্যাপ্ত সরবরাহ থাকা সত্বেও কিছু অসাধু ব্যবসায়ী বেশি দামে বিক্রির আশায় তেল মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করেছে। প্রতি বছর ঈদের আগে গভীর সমুদ্রে মাছ শিকার করে এসে; সেই আয়-এ পরিবার নিয়ে ঈদ উদযাপন করে থাকে জেলে পরিবারগুলো। কিন্তু এ বছর জ্বালানি তেলের সংকট তাদের সেই আশা দুরাশায় পরিণত হয়েছে। জেলে ফারুক, ইসমাইল, মাহবুব এবং ইয়াসিন বলেন, ‘তেলের দোকানগুলোতে তেল মজুত আছে; কিন্তু আমরা কিনতে চাইলে তারা সাফ জানিয়ে দেন তেল নেই।’ এখন গভীর বঙ্গোপসাগরে যাব কিভাবে? এই কষ্টের কথা পারছি না কাউকে বুঝাতেও।
মৎস্য আড়তদার রিপন মিয়া বলেন, আমরা ভেবেছিলাম, ঈদের আগে মাছের ভালো আমদানী হবে এবং নিজেদের ব্যবসার পাশাপাশি জেলেদেরকেও অর্থনৈতিক সহযোগিতা করতে পারব। কিন্তু আমাদের লোকসানের পাশাপাশি জেলেদেরও কোন উপকার করার সুযোগ থাকছে না এবছর।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, পাথরঘাটার বিভিন্ন জ্বালানি তেলের দোকানে পর্যাপ্ত তেল মজুত থাকা সত্বেও কিছু অসাধু ব্যবসায়ী বাড়তি দামের আশায় তেল গোপনে মজুত করে রেখেছে। ফলে সমুদ্রগামী ট্রলারগুলো প্রয়োজনীয় জ্বালানি না পেয়ে ঘাটে বসে বসে অলস সময় কাটাচ্ছেন। বিষয়টি ক্ষতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান তিনি।
বিষয়টি প্রসঙ্গে একজন তেল ব্যবসায়ী নাম না প্রকাশের শর্তে বলেন, তেল মজুদ রেখে দাম বাড়ানোর ঘটনা আগের দিনগুলোতে ছিল। তবে আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানে এখন পর্যন্ত কোনো তেল মজুদ করে রাখি নি। অন্য কেউ এই ধরনের কাজে জড়িত কিনা তা আমার জানা নেই।
বিএইচ
- ১চাঁদপুরে মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া খাবার তৈরি করায় জরিমানা
- ২১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ স্থাপনে কাজ চলছে : বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী
- ৩মতিগঞ্জে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান
- ৪হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
- ৫আইএফআইসি ব্যাংকের খেলাপি ঋণের প্রায় অর্ধেকই বেনামি
- ৬মার্জিন বিধিমালার খসড়া সংশোধনী প্রকাশ, মতামত আহ্বান
- ৭চুয়াডাঙ্গায় মরিয়ম ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
- ৮রণক্ষেত্র দিল্লি: ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির
- ৯মাগুরায় শিশু ধর্ষণ চেষ্টা ও হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড
- ১০ব্লক মার্কেটে লেনদেন ১৮ কোটি টাকার
- ১জুলাইয়ের ১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স
- ২চাঁদপুরে এক কালভার্ট বদলে দেবে ৮ গ্রামের মানুষের জীবন
- ৩মে মাসে ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় ধাক্কা
- ৪কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৫কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ৬মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ
- ৭প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ, সহযোগিতা জোরদারের আশ্বাস
- ৮সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
- ৯প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
- ১০পরিবর্তনকে অর্থবহ করতে না পারলে গণতন্ত্র বিপন্ন হবে: দুদু





পাঠকের মতামত