
ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হচ্ছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে নগরীর পাটগুদাম মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।
এরপর বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান, ময়মনসিংহ সদর আসনের জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ, বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, রেঞ্জ ডিআইজি আতাউল কিবরিয়া, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রুকুনোজ্জামামন রুকন, জেলা প্রশাসক সাইফুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা ও মহানগর বিএনপি, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
পুষ্পস্তবক অর্পণ শেষে সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ বলেন, মুক্তিযোদ্ধাদের ভুলে গেলে জাতি তার অস্তিত্বকেই ভুলে যাবে। স্বাধীনতার চেতনা ধারণ করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করে যাচ্ছেন। বুকের তাজা রক্ত দিয়ে মুক্তিযোদ্ধাগণ স্বাধীনতা এনেছে বলেই দেশ আজ এগিয়ে যেতে পারছে, দেশের জনগণ নিজ সম্ভাবনার সফল বাস্তবায়ন করতে পারছে।
পরে সকাল ৮টায় জেলা স্টেডিয়াম মাঠে পুলিশ বাহিনীসহ অন্যান্য বাহিনী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করেন।
এছাড়াও দিনব্যাপী জেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা সন্মাননা, আলোচনা, খেলাধুলা, মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনীসহ নানা আয়োজন করা হয়েছে।
ইএটি
- ১বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ২সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৩ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৪পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৫ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৬স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৭ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৫হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৬মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট
- ৯ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ১০বেড়া উপজেলার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ





পাঠকের মতামত