
জমি বিরোধের জেরে ময়মনসিংহের ভালুকায় দলিল লেখক আবু জাকারিয়া মিন্টু হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড ও ১০ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (১৫ জুলাই) দুপুরে ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক ফারহানা ফেরদৌস অভিযুক্তদের উপস্থিতিতে এ আদেশ প্রদান করেন। সেইসাথে মৃত্যুদণ্ড প্রাপ্তদের ত্রিশ হাজার ও যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তদের পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন বিচারক।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, ভালুকার নারাঙ্গীর আব্দুস ছামাদের ছেলে মো.মাসুদ মিয়া (৪১) ও মৃত জনাব আলী ছেলে মো. ফরিদ খলিফা (৪৮)।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, মৃত জনাব আলীর ছেলে আব্দুস ছামাদ (৬৮), তার ছেলে আ. মতিন (৪৫), মৃত রমজান মৌলভীর দুই ছেলে মো. মোশারফ হোসেন (৫৮) ও মো. মোখলেছুর রহমান (৫৩), আজিজুল হকের দুই ছেলে মো. মোফাজ্জল হোসেন (৫৮) ও তোফাজ্জল হোসেন (৪৮), আজগর আলী আকন্দের ছেলে মো. নাজমুল মিয়া (৪৩), আব্বাছ আলী আকন্দের দুই ছেলে মো. শাহজাহান আকন্দ (৪৮) ও মো. আতিকুল আকন্দ (৩৯) ও মৃত জয়নাল আকন্দের ছেলে মো. সিদ্দিক মিয়া (৬৩)।
আদালতে সকলে উপস্থিত থাকলেও সিদ্দিক মিয়া পলাতক রয়েছে।
বিশেষ দায়রা জজ আদালতের স্টোনোগ্রাফার হাফিজুর রহমান জানান, জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে ২০১৩ সালের ১৪ আগষ্ট সকালে ভালুকার নারাঙ্গী এলাকায় দলিল লেখক আবু জাকারিয়া মিন্টুর উপর প্রতিবেশিরা দেশিয় অস্ত্র দিয়ে হামলা চালায়। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
এ ঘটনায় ঐদিন রাতেই নিহত মিন্টুর স্ত্রী লতিফা খাতুন ভালুকা মডেল থানায় ১৬ জনের নাম উল্লেখ করে মামলা করলে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে। মামলার তদন্ত, ১৮ জন সাক্ষির সাক্ষ্যগ্রহন, জেরা, আইনজীবীদের তর্ক, শুনানী শেষে আদালতে বিচারক এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলী মো. আকরাম হোসেন ও আসামী পক্ষের কৌঁসুলী এ.এইচ.এম. খালেকুজ্জামান মামলাটি পরিচালনা করেন।
টিআর
- ১ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ২হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর
- ৩সূচকের পতনে কমেছে লেনদেনও
- ৪সিঙ্গার বিডির বোর্ড সভা ২৩ জুলাই
- ৫রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ৬পাইওনিয়র ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৩ জুলাই
- ৭সোনার বাংলা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৩ জুলাই
- ৮ইউরোপের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্যের সম্ভাবনা বাড়ছে: ইউনিডেক্সের অ্যাম্বাসেডর
- ৯বিশ্বকাপ দেখানোর নামে ২০২২ সালে লুটপাট, এবার ঘাটতি মাত্র ৪-৫ কোটি টাকা
- ১০ইসিতে বিএনপির বার্ষিক হিসাব জমা, এক বছরে উদ্বৃত্ত প্রায় ৭ কোটি টাকা
- ১কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ২ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ৩ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ৪দেশে এখনো কার্যকর বন্ড বাজার গড়ে ওঠেনি: বিএসইসি চেয়ারম্যান
- ৫আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৬মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৭দায়িত্ব নিয়ে দেখলাম এটি খুবই সহজ কাজ : বিএসইসি চেয়ারম্যান
- ৮চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ৯হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ১০বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর





পাঠকের মতামত