
এইচএসসি পরীক্ষার সময়সূচি, প্রশ্নপত্রের মান ও বৃষ্টিজনিত ভোগান্তির প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে ময়মনসিংহে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। সকাল থেকে নগরীর টাউন হল মোড়ে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা জড়ো হয়ে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এসময় শিক্ষা নিয়ে রাজনীতি চলবে না, শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইসহ বিভিন্ন স্লোগান দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। অবরোধের কারণে ঐ সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটায় বিকল্প সড়কে যানবাহন চলাচল করছে।
আন্দোলনে আনন্দ মোহন সরকারি কলেজ, মুমিনুন্নিসা সরকারি কলেজ, ময়মনসিংহ সরকারি মহাবিদ্যালয়, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা জড়ো হয়ে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে।
শিক্ষার্থীদের সমস্যাগুলো বিবেচনা না করে পরীক্ষা চালানোর কারণে শিক্ষার্থীদের স্বার্থে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছে তারা।
এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, শিক্ষামন্ত্রী আমাদের বলেন আমরা শিক্ষার্থীরা ফার্মের মুরগী এবং আমরা বিগত সময়ে দেখেছি পরিক্ষা খারাপ হওয়ার জন্য একজন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। বিভিন্ন এলাকায় বুক সমান পানি নিয়ে পরীক্ষা কেন্দ্র উপস্থিত হয়েছে এবং এক হাতে ছাতা নিয়ে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। কেন আমাদের এত কষ্ট সহ্য করে পরীক্ষা দিতে হবে। শিক্ষামন্ত্রী নিজে তো এসি রুমে বসে আরাম করছে। আমাদের শিক্ষার্থীরা কষ্ট করছে আর তিনি কি করছে সাইন্স এবং কমার্সের পরীক্ষার্থীদের একদিন মাত্র বন্ধ এবং এর মধ্যে দেশের আবহাওয়া এত খারাপ তার কি এসব চোখে পড়ে না।
শিক্ষার্থীরা আরও বলেন, আমরা এতদিন বোর্ডের প্রশ্ন পড়ে আসছি কিন্তু সে অনুযায়ী কোন প্রশ্নই হয়নি। আমাদের শিক্ষার্থীদের প্রস্তুতি বেশ ভালই ছিল কিন্তু আমরা কেউ পরীক্ষা ভাল দিতে পারিনি। মন্ত্রী শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করতে আসেনি শুধু পরীক্ষা ব্যবস্থা পরিবর্তন করতে এসেছে। শিক্ষামন্ত্রীর কাছে আমাদের যোক্তিক দাবী ছিলো যে পরীক্ষা স্থগিত রাখে অথবা তারিখ পিছিয়ে নেয়। তিনি আমাদের দাবি তো মেনে না নিয়ে উল্টা শিক্ষার্থীদের অপবাদ দিলেন যে আমরা নাকি ফার্মের মুরগী। তিনি আমাদের কষ্ট কি বুঝবেন তার মেয়ে তো আমাদের ট্যাক্সের টাকায় বিদেশে পড়াশোনা করে। তার মেয়েকে ভাল রেখে আমাদের বন্যার পানিতে কষ্ট করে পরীক্ষা দিতে হবে কেন। ২৪ এর আন্দোলন কি আমরা এজন্য করেছি। এখন আমাদের দাবী একটাই এই শিক্ষা মন্ত্রী যেন পদত্যাগ করে। দেশের পরিস্থিতি ও পরীক্ষা কেন্দ্র উপযোগী না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখার আহ্বান জানান।
এনজে
- ১বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে এআইর ব্যবহার সম্ভাবনাময়
- ২সমাজের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ বাড়াতে হবে : ইউজিসি চেয়ারম্যান
- ৩অন্য দল করায় ১৭ বছরে অনেকের চাকরি-প্রোমোশন হয়নি: রিজভী
- ৪ডেঙ্গুতে আরও ১ মৃত্যু, নতুন ভর্তি রোগী ২৪২
- ৫আগামী মাসে আসছে ‘প্রবাসী কার্ড’, মিলবে ১০ বিশেষ সুবিধা
- ৬গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির
- ৭৫ মাসে সব মন্ত্রণালয়েই সফলতা এসেছে: মাহদী আমিন
- ৮৩১ দফা ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব
- ৯স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী
- ১০চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ১কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ২আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ৩ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ৪কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৫হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ৬আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৭মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৮চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ৯বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১০প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে





পাঠকের মতামত