
সারা দেশের মতো কুড়িগ্রামেও যথাযোগ্য মর্যাদায় উৎসাহ-উদ্দীপনা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়।
পরে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক দল, কুড়িগ্রাম প্রেস ক্লাব এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শহরের কলেজ মোড়ে অবস্থিত স্বাধীনতা বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
এ ছাড়াও শহরের বিভিন্ন স্থানে অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতিফলক ও স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সাহিত্যচর্চা, যেখানে মহান স্বাধীনতা দিবসের ইতিহাস, তাৎপর্য ও মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে তুলে ধরা হয়।
দিবসটির বিভিন্ন আয়োজনে জেলার সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এর মাধ্যমে শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
ইএটি
- ১সূচকের উত্থানে চলছে লেনদেন
- ২বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
- ৩সেন্ট্রাল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৩ জুলাই
- ৪সিটি ব্যাংকের বোর্ড সভা ২৬ জুলাই
- ৫আরএকে সিরামিকসের বোর্ড সভা ২৬ জুলাই
- ৬রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা
- ৭দু:সহ মাইলস্টোন ট্র্যাজেডির বার্ষিকী আজ
- ৮সৌদি আরবের ওপর হুথি গোষ্ঠির সামুদ্রিক নিষেধাজ্ঞা জারি
- ৯দেশের ১৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- ১০চাঁদপুরে ইলিশের আকাল, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ১রণক্ষেত্র দিল্লি: ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির
- ২মতিগঞ্জে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান
- ৩কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ৪গ্রাহকদের জন্য নিজস্ব ওএমএস চালু করছে মর্ডান সিকিউরিটিজ
- ৫চাঁদপুরে মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া খাবার তৈরি করায় জরিমানা
- ৬সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
- ৭সাতক্ষীরায় বিলে মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
- ৮প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
- ৯৯৯৯-এ ফোনে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থী উদ্ধার
- ১০ঝুঁকিতে চাঁদপুর মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প





পাঠকের মতামত