
প্যারিস (ফ্রান্স) থেকে মুহাম্মদ নূরুল ইসলাম:
ফ্রান্সের রাজধানী প্যারিসে গণভোট দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স ফ্রান্স।
স্থানীয় সময় রোববার ঐতিহাসিক লুক্সেমবুর্গ গার্ডেনসে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার ও মতামতের যথাযথ প্রতিফলন নিশ্চিত করতে গণভোট একটি কার্যকর ও আধুনিক পদ্ধতি। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতে হলে দ্রুত গণভোট আয়োজনের বিকল্প নেই বলেও তারা মন্তব্য করেন।
সংগঠনের আহ্বায়ক ইফতেসাম চৌধুরির সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশ সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সদস্য সচিব কাওসার আহমেদ।
সভাপতির বক্তব্যে ইফতেসাম চৌধুরি বলেন, “জনগণের মৌলিক অধিকার রক্ষায় আমরা রাজপথে নেমেছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমাদের জোর দাবি—অবিলম্বে কার্যকর উদ্যোগ নিয়ে গণভোটের পথ সুগম করা হোক।”
ভারপ্রাপ্ত সদস্য সচিব কাওসার আহমেদ বলেন, গণভোটের মাধ্যমে জনগ প্রকৃত আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে এবং গণতান্ত্রিক ধারা আরও শক্তিশালী হবে। এ দাবিতে আন্দোলন অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী সদস্য মো. সাকিব হোসেন, মাজহারুল হক এবং সদস্য শাহজাহান আজিজ, ইমাদ উদ্দিন, আবু হুরায়রা, উজ্জ্বল হোসেন, ফেরদৌস আহমেদ ও আব্দুল্লাহ আফ্রিদি প্রমুখ।
সমাবেশ চলাকালে অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবি-সংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন এবং শান্তিপূর্ণভাবে স্লোগান দেন।
জাতীয় পর্যায়ে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে গণভোট এখন সময়ের দাবি বলে মনে করেন আয়োজকরা।
বিএইচ
- ১শিক্ষকদের অবশ্যই প্রশিক্ষণ গ্রহণ করতে হবে: শিক্ষামন্ত্রী
- ২সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৩শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ৪২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে : শিক্ষামন্ত্রী
- ৫কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সদস্য মনোনয়নে বিতর্ক
- ৬ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৭আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৮মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ
- ৯কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ১০মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৫বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ৬বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ
- ৭কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৮লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার
- ৯রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন আজ
- ১০চাঁদপুরে বিজয়ী’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প





পাঠকের মতামত