জেলা প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬ ৬:৩২ পিএম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় দুই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য উন্নত পরিবেশ নিশ্চিত করতে ইলেকট্রিক পানির ফিল্টার ও বৈদ্যুতিক পাখা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) উপজেলার দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইলেকট্রিক পানির ফিলটার এবং বালিথুবা শামছুলিয়া অদুদীয়া দাখিল মাদ্রাসার জন্য বৈদ্যুতিক পাখা প্রদান করা হয়।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোঃ ফারুক হোসেন তপাদারের উদ্যোগে এগুলো বিতরণ করা হয়।

এ সময় সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অ্যাডভোকেট ফারুক হোসেন তপাদার বলেন, কোমলমতি শিক্ষার্থীদের সুস্থ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশে পড়াশোনার সুযোগ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পাশাপাশি বিশুদ্ধ পানির ব্যবস্থা ও গরমে স্বস্তি পেতে মনোযোগ দিয়ে পড়াশুনা করার লক্ষ্যে বৈদ্যুতিক পাখা বিতরণ করা হয়েছে।

আশা করি এসব উদ্যোগ শিক্ষার্থীদের উপকারে আসবে।

এ ছাড়াও ভবিষ্যতেও শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন তিনি।

ইএটি

শেয়ার

পাঠকের মতামত

হাসনাত আব্দুল্লাহ সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে

বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ...

নামজারিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হলে শাস্তি: আব্দুল মান্নান

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নামজারি ও ভূমিসংক্রান্ত সেবায় সরকারি নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ প্রমাণিত ...

কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

জেলার ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং আধুনিক ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের ...

যানজট নিরসনে নবীনগর বাজারে উচ্ছেদ অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর সদর বাজারে দীর্ঘদিনের যানজট নিরসনে উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে সড়ক ...

মাদকবিরোধী সভাকে কেন্দ্র করে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ

‎মাদকবিরোধী সচেতনতামুলক সভাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের অভিযোগ ...