জেলা প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬ ৭:৪১ পিএম

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নে ইজিবাইকের ধাক্কায় তামান্না সুলতানা (১২) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে ইউনিয়নের ভালুকা চাঁদপুর বাজারে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তামান্না সুলতানা স্থানীয় ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।

নিহত তামান্না সুলতানা ওই গ্রামের দোনপার এলাকার আব্দুল হাইয়ের মেয়ে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় তামান্না। ভালুকা চাঁদপুর বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি ইজিবাইক তাকে সজোরে ধাক্কা দেয়।

এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই ইজিবাইকটি ফেলে রেখে চালক পালিয়ে গেছেন বলে জানা গেছে।

ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক আবু অহিদ বাবলু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তামান্না মেধাবী শিক্ষার্থী ছিল।

তার এমন অকাল মৃত্যুতে স্কুল ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সাতক্ষীরা সদর থানার পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

ঘাতক ইজিবাইকটি জব্দ করা গেলেও চালককে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ইএটি

শেয়ার

পাঠকের মতামত

স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের পেকুয়ায় বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভবিষ্যতে স্লুইসগেটের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পানি ...

চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

চাঁদপুরের শাহরাস্তিতে আলোচিত গৃহবধূ রিগান আক্তার মিম হত্যা মামলায় গ্রেপ্তার আসামি কাজী সুমাইয়া হোসেন মিনার ...

তথ্য বিকৃতের মাধ্যমে ট্রল করে শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

তথ্য বিকৃতের মাধ্যমে ট্রল করে শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, যা সুন্দর জাতি গঠনে বড় ...

ডেপুটি স্পিকার শুধু রাজনৈতিক বিশ্বাসের কারণে অনেককে হয়রানি করা হয়েছে

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, শুধু রাজনৈতিক বিশ্বাস বা চেতনার কারণে অনেককে ...

কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা

চাঁদপুর সদর উপজেলার কোটরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে মোঃ সাইফুল খান এবং ...

নবীনগরে ২৫ উপকারভোগীর মধ্যে বিনামূল্যে ছাগল বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সুবিধাবঞ্চিত ও দরিদ্র পরিবারের স্বাবলম্বিতা বৃদ্ধির লক্ষ্যে ২৫ জন উপকারভোগীর মধ্যে ৫০টি ছাগল ...