
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘‘রাষ্ট্রের মৌলিক যে সব জায়গায় পরিবর্তন দরকার, সুশাসন কায়েমের জন্য সত্যিকারের স্বাধীনতার স্বাদ জনগণকে দেওয়ার জন্য প্রত্যেকটি বিষয়ে বিএনপি বিরোধিতা করে চলছে। এর মধ্যে দিয়ে বিএনপি জাতির সঙ্গে সুস্পষ্ট প্রতারণা করছে।’’
আজ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের জাতীয় সমাবেশে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, ‘‘বিএনপির সঙ্গে আমরা একসময় একসঙ্গে মজলুম ছিলাম। আমি বিনয়ের সঙ্গে বলতে চাই—আপনারা হাজার চেষ্টা করলেও ওই আওয়ামী লীগ হতে পারবেন না; বড়জোর দুর্বল আওয়ামী লীগ হতে পারবেন। যে আওয়ামী লীগ একসময় পুরো জাতিকে নিয়ে কিংবা বিরোধী দলকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করতো, আজ তাদের কী দশা? আপনারা ঠিক একই কাজ শুরু করেছেন।’’
তিনি বলেন, ‘‘আওয়ামী লীগ তাদের পোষ্য লাঠিয়াল বাহিনী দিয়ে সমাজের বিভিন্ন স্তরে কর্তৃত্ব কায়েম করেছিল। কিন্তু আজ তাদের সেই দুর্দিনে কোনও লাঠিয়াল পাশে এসে দাঁড়ায়নি।’’
তিনি আরও বলেন, ‘‘বিএনপি তাদের দেওয়া ৩১ দফা কর্মসূচি সংস্কারের তাদের ইশতেহারেই তারা বিরোধিতা করছে। আমার মনে হয়, তারা যে বিরোধিতা করছে এই জ্ঞানটাও বোধহয় তারা হারিয়ে ফেলেছে।’’
বিএনপিকে উদ্দেশ্য করে জামায়াত আমির বলেন, ‘‘এই জুলাই না হলে, এই মা, বাবা, ভাই, বোন, সন্তান, স্বামী জীবন না দিলে আজকে আপনারা ক্ষমতার ভোগ করতে পারতেন না।’’
তিনি আরও বলেন, যারা বিদেশে অবস্থান করছিলেন, “এই বিপ্লব না হলে তারা হয়তো কল্পনাও করতেন না দেশে ফিরে আসার।”
তিনি দাবি করেন, তার জেলের সহবন্দি আল্লামা মামুনুল হক জানিয়েছেন, বিএনপির শীর্ষ নেতারা জেলে থাকাকালে একসঙ্গে ছিলেন এবং তখন তারা হতাশা প্রকাশ করে বলতেন, “২০৪১ সালের আগে হাসিনা এবং আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানো সম্ভব নয়।”
তিনি বলেন, ২৪-এর অভ্যুত্থানের পর বঙ্গভবনে উপদেষ্টাদের শপথ অনুষ্ঠানে বিএনপির একজন শীর্ষ নেতার পাশে তিনি উপস্থিত ছিলেন।
তিনি জানান, ওই নেতা তাকে প্রশ্ন করেছিলেন, “এটা কি হলো?” জবাবে তিনি আকাশের দিকে আঙুল তুলে ইঙ্গিত করেন। পরে ওই নেতা বলেন, “আসলেই এটা খোদার দান, এটাই মিরাকল।”
তিনি আরও অভিযোগ করেন, সেই ‘খোদার দান’ এখন অনেকে ভুলে গেছে। কেউ কেউ দাবি করছে কোনও নির্দিষ্ট ব্যক্তি আন্দোলনের মাস্টারমাইন্ড ছিলেন বা তার নেতৃত্বেই আন্দোলন সফল হয়েছে—যা তিনি ‘ভুয়া দাবি’ বলে উল্লেখ করেন।
জামায়াতে আমির আরও বলেন, ‘‘বার্তা পরিষ্কার যেদিন তারা গণভোটের রায় অস্বীকার করেছেন আমি বলেছিলাম বিএনপি আজকে থেকে ফ্যাসিবাদের পথে যাত্রা শুরু করল। এটা ফ্যাসিবাদ।’’
তিনি বলেন, ‘‘আমরা পরিবর্তনের বাংলাদেশ চাই। যেই বাংলাদেশে শিশু যখন ঘর থেকে বের হবে, কিশোর যখন বের হবে, যুবক যুবতীরা বের হবে, আমার মা বোনেরা বের হবে, তখন কারো বুক কাঁপবে না। নিরাপত্তার সঙ্গে বের হবে। আমরা শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের সন্তানদের হাতে দা কুড়াল দেখতে চাই না। আমরা খাতা এবং কলম দেখতে চাই।’’
জামায়াত আমির হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘‘এই সংস্কৃতি বন্ধ করতে হবে। যদি বন্ধ না করেন, মনে রাখবেন জুলাই শুধু ২৪ সালে ছিল না। জুলাই প্রত্যেক বছরেই আসে। সে জুলাই আবার ফিরে আসবে। তখন ফাইনালি ফ্যাসিবাদের কবর রচনা হবে।’’
এনজে
- ১শিক্ষকদের অবশ্যই প্রশিক্ষণ গ্রহণ করতে হবে: শিক্ষামন্ত্রী
- ২সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৩শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ৪২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে : শিক্ষামন্ত্রী
- ৫কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সদস্য মনোনয়নে বিতর্ক
- ৬ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৭আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৮মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ
- ৯কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ১০মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ৫বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ
- ৬পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৭কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৮লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার
- ৯রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন আজ
- ১০চাঁদপুরে বিজয়ী’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প





পাঠকের মতামত