কেন্দ্রীয় ব্যাংকের নতুন নীতিমালা
বড় গ্রাহকদের আরও বেশি ঋণ দিতে পারবে ব্যাংক

বাংলাদেশ ব্যাংক বড় গ্রাহকদের ঋণ ও একক গ্রাহক ঋণসীমা সংক্রান্ত নীতিতে ছাড় দিয়েছে। আন্তর্জাতিক বাণিজ্য ও শিল্প খাতের অর্থায়ন সহজ করতে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
নতুন নির্দেশনা অনুযায়ী, আগামী ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত কোনো একক ব্যক্তি, প্রতিষ্ঠান বা গ্রুপের মোট ঋণ -ফন্ডেড ও নন ফান্ডেড মিলিয়ে একটি ব্যাংকের মূলধনের সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত ঋণ সুবিধা দিতে পারবে। আগে এই সীমা ছিল ১৫ শতাংশ।
বুধবার (১৪ মে) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়।
২০২২ সালের নির্দেশনায় বলা হয়, কোনো একক গ্রাহক বা গ্রুপের ক্ষেত্রে অর্থায়নের সীমা হবে ব্যাংকের মূলধনের ১৫ শতাংশ। নতুন সিদ্ধান্তে সেই সীমা বাড়ানো হয়েছে।
একই সঙ্গে নন-ফান্ডেড ঋণের ক্ষেত্রে হিসাবের নিয়মেও বড় ধরনের ছাড় দেওয়া হয়েছে। আগে নন-ফান্ডেড এক্সপোজারের ৫০ শতাংশ হিসাবের মধ্যে ধরা হতো। এখন তা কমিয়ে ২৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ ব্যাংকগুলোকে বড় ঋণের হিসাব করতে এখন কম পরিমাণ নন-ফান্ডেড দায় গণনা করতে হবে। এর ফলে ব্যাংকগুলো এলসি, গ্যারান্টি ও ট্রেড ফাইন্যান্সভিত্তিক সুবিধা দেওয়ার ক্ষেত্রে তুলনামূলক বেশি সুযোগ পাবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ধাপে ধাপে আগের কাঠামোতে ফিরে যাওয়া হবে। নতুন নির্দেশনা অনুযায়ী এই সুবিধা ৩০ জুন ২০২৭ পর্যন্ত নন ফান্ডেড এক্সপোজারের কনভার্সন ফ্যাক্টর ২৫ শতাংশ কার্যকর থাকবে। এরপর ধাপে ধাপে এই হার বাড়ানো হবে। ২০২৭ সালের শেষ নাগাদ তা ৩০ শতাংশ, ২০২৮ সালের শেষে ৪০ শতাংশ এবং ২০২৯ সালের শেষে ৫০ শতাংশে উন্নীত করা হবে। ২০৩০ সালের ১ জানুয়ারি থেকে আগের নিয়ম পুরোপুরি কার্যকর হবে।
এ ছাড়া বড় ঋণ পোর্টফোলিওর সীমাও নতুনভাবে নির্ধারণ করা হয়েছে। কোনো ব্যাংকের খেলাপি ঋণের হার যত কম হবে, সে ব্যাংক তত বেশি বড় ঋণ দিতে পারবে।
নতুন নির্দেশনা অনুযায়ী , কোনো ব্যাংকের খেলাপি ঋণের হার ১০ শতাংশ বা তার কম হলে মোট ঋণ ও অগ্রিমের সর্বোচ্চ ৫০ শতাংশ বড় ঋণ হিসেবে রাখা যাবে। আবার খেলাপি ঋণের হার ৩০ শতাংশের বেশি হলে বড় ঋণের সীমা নেমে আসবে ৩০ শতাংশে। তবে সব ক্ষেত্রেই ব্যাংকের মোট বড় ঋণের পরিমাণ মূলধনের ৬০০ শতাংশের বেশি হতে পারবে না বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। আগে বড় ঋণের সর্বোচ্চ সীমা ছিল ব্যাংকের মূলধনের ৪০০ শতাংশ পর্যন্ত।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, সংশোধিত এই বিধান আগামী ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত কার্যকর থাকবে। এরপর ২০২৮ সালের শুরু থেকে আগের নীতিমালার বিধান পুনরায় কার্যকর হবে।
বাংলাদেশ ব্যাংক বলছে, ব্যবসা-বাণিজ্য ও শিল্প খাতের আন্তর্জাতিক অর্থায়ন সহজ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংক এ নির্দেশনা জারি করেছে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
এএ
- ১ব্লক মার্কেটে লেনদেন ৩৫ কোটি টাকার
- ২চায়না অর্থনৈতিক অঞ্চল শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী
- ৩কুষ্টিয়ার মিরপুরে ৯ বোতল মদসহ গ্রেফতার -১
- ৪কুষ্টিয়ার দৌলতপুরে ছেলের হাতে বাবা খুন
- ৫আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে দেশে বিনিয়োগ সম্ভব নয়
- ৬দর পতনের শীর্ষে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স
- ৭শাপলা চত্বর হত্যাকাণ্ড ছিল ‘জেনোসাইড’ : চিফ প্রসিকিউটর
- ৮দর বৃদ্ধির শীর্ষে দেশবন্ধু পলিমার
- ৯লেনদেনের শীর্ষে ফার ইস্ট নিটিং
- ১০আগামী সপ্তাহে গ্যাস সংকট পরিস্থিতির উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী
- ১চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ২২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ৩বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ৪নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৫অনেক বছর পরে মানিকগঞ্জবাসীর স্বপ্ন পূরণের সুযোগ এসেছে: পর্যটন মন্ত্রী
- ৬তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি
- ৭গাজীপুর জেলা শ্রমিক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- ৮আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ৯শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ১০কয়রায় জমি দখল, চাঁদাবাজি ও মৎস্যঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন





পাঠকের মতামত