
নোয়াখালী পৌর এলাকায় রাস্তা ও ফুটপাত উন্নয়ন, সড়কবাতি স্থাপন, ড্রেন নির্মাণ, পাবলিক টয়লেট, বাজার ও বাস টার্মিনাল উন্নয়ন, ডাম্পিং স্টেশন, সুপারমার্কেট, ব্রিজ ও কালভার্ট নির্মাণ, পৌর ভবন নির্মাণসহ বিভিন্ন আধুনিক নগর সেবার উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ব ব্যাংকের সহায়তায় এবং এলজিইডি কর্তৃক বাস্তবায়নাধীন রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP)-এর আওতায় সোমবার (১৮ মে) সকাল ১০ টায় কর্মশালার উদ্ভোধন অনুষ্ঠিত হয়।
উদ্ভোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালী পৌরসভার প্রশাসক ফেরদৌসী বেগম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের সহকারী প্রকৌশলী মোঃ সাইফুর রাহমান হৃদয়।
দিনব্যাপি কর্মশালাটি উপস্থাপনা ও পরিচালনা করেন প্রকল্পের জেন্ডার স্পেশালিষ্ট সাজেদা বেগম।
কর্মশালায় বক্তারা বলেন, দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের পৌরসভাগুলোর সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের পৌরসভাগুলোর সংযোগ জোরদারের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা, গ্রামীণ ও নগর এলাকার অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন এবং জলবায়ু সহনশীল নগর ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করাই এ প্রকল্পের প্রধান লক্ষ্য।
প্রকল্পের প্রথম ধাপে দেশের ৩৬টি জেলার অন্তর্ভুক্ত ৮১টি পৌরসভা ও ৬টি সিটি কর্পোরেশনে কার্যক্রম বাস্তবায়িত হবে| এ প্রকল্পের মাধ্যমে প্রায় ২.১ কোটি মানুষ উপকৃত হবেন, যার মধ্যে ৫০% নারী।
কর্মশালায় আরও জানানো হয়, প্রকল্পের আওতায় রাস্তা ও ফুটপাত উন্নয়ন, সড়কবাতি স্থাপন, ড্রেন নির্মাণ, পাবলিক টয়লেট, বাজার ও বাস টার্মিনাল উন্নয়ন, ডাম্পিং স্টেশন, সুপারমার্কেট, ব্রিজ ও কালভার্ট নির্মাণ, পৌর ভবন নির্মাণসহ বিভিন্ন আধুনিক নগর সেবার উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হবে| বিশ্ব ব্যাংকের অর্থায়নে পরিচালিত এ প্রকল্প সামাজিক ও পরিবেশগত বিষয়সমূহকে গুরুত্ব দিয়ে এবং নারীর অংশগ্রহণ নিশ্চিত করে বাস্তবায়িত হবে।
কর্মশালায় পৌরসভার টাউন লেভেল কোঅর্ডিনেশন কমিটি (TLCC)-এর সদস্যবৃন্দ, প্রকল্পের কারিগরি বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট পরামর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।
উপস্থিত বিশেষজ্ঞদের মধ্যে ছিলেন ডিজাইন ইঞ্জিনিয়ার সানিম আরেফীন, সামাজিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ এম.টি.এস. মেহমুদ, মোঃ হাসিবুল হক এবং পরিবেশ বিশেষজ্ঞ জনাব অরুমিতা প্রসাদ।
এনজে
- ১চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ২সৌদিতে ইয়েমেনের বিদ্রোহীদের হামলা, তেল পরিশোধনাগার থেকে বের হচ্ছে ধোঁয়া
- ৩ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ৪রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ৫ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রত্যাহার
- ৬রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৭কোনো ধানাই-পানাই মানবো না, গণভোটের রায় বাস্তবায়ন করতেই হবে
- ৮আ.লীগই ইতিহাস সবচেয়ে বেশি বিকৃত করেছে: বিদ্যুৎমন্ত্রী
- ৯শিক্ষামন্ত্রীর পদত্যাগ প্রথম উইকেট মাত্র, আন্দোলন চলবে: সিজেপি
- ১০নিরপেক্ষভাবে কাজ করাই সাংবাদিকতার মূল দর্শন হওয়া উচিত: তথ্যমন্ত্রী
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ৩ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৪সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৫আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৬কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সদস্য মনোনয়নে বিতর্ক
- ৭শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ৮বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৯কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
- ১০হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু





পাঠকের মতামত