
ময়মনসিংহ সিটি করপোরেশনে কর্মরত পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ সোমবার দুপুরে নগরের টাউন হলের তারেক স্মৃতি অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে এই উপহার বিতরণ করা হয়।
ময়মনসিংহ সিটি করপোরেশনে ৩৩টি ওয়ার্ডে ৬৮৭ জন পরিচ্ছন্নতাকর্মী নিয়োজিত রয়েছেন। তাদেরকে ঈদ উপহার দিতে আজ সোমবার টাউন হলের তারেক স্মৃতি অডিটোরিয়ামে জড়ো করা হয়। এ সময় আনুষ্ঠানিকভাবে প্রত্যেক পরিচ্ছন্নতাকর্মীর হাতে ৫ হাজার টাকা করে নগদ অর্থ ঈদ উপহার হিসেবে তুলে দেওয়া হয়। গত ঈদুল ফিতর উপলক্ষেও পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ উপহার বিতরণ করা হয়েছিল।
ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে সিটি করপোরেশনের প্রশাসক প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন ঝাড়ুদারদের উদ্দেশ্যে বলেন, আজ থেকে ঝাড়ু দিয়ে কেউ রাস্তায় ময়লা রেখে আসবেন না। আপনাদের পলিথিন দেওয়া হবে সেই পলিথিনে ময়লা ভরে নির্দিষ্ট স্থানে রাখবেন, যেন ময়লার গাড়ি এসে নিয়ে যেতে পারে। সবাই মিলে আমরা নগরকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে চাই। তিনি আরও বলেন, জনগণ আমাদের সেবায় সন্তুষ্ট না হলে ট্যাক্স দিবে না। তাই জনগণকে সেবাটা সঠিকভাবে দিতে হবে। এ জন্য পরিচ্ছন্নতাকর্মীদের কাজ করতে হবে। আমি এই নগরকে বদলতে দিতে চাই৷
অনুষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজীদের সভাপতিত্বে প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা শিরিন সুলতানার সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান ভান্ডার কর্মকর্তা এ এইচ এম আরিফুল ইসলাম, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা-৩ ফৌজিয়া নাজনীন, মহাব্যবস্থাপক (পরিবহন) মোহাম্মদ রাজীব-উল-আহসান, প্রধান সমাজকল্যাণ কর্মকর্তা সীতেষ চন্দ্র সরকার, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা অঞ্চল-১ নাহিদ হাসান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা নাসরীন বেগম সেতু, নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাকির হোসাইন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এইচ কে দেবনাথ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জহুরুল হক প্রমুখ।
টিআর
- ১‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ২রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৩পলিথিন ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি
- ৪এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন
- ৫বাংলা কিউআরের প্রচারে সোনালী ব্যাংক
- ৬যমুনা ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
- ৭শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী
- ৮জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৯খাল খননের পাশাপাশি দখল-দূষণমুক্ত করতে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী
- ১০একযোগে ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ১আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ২চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ৩ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৪২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৫লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৬মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৭ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৮শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৯রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ১০নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট





পাঠকের মতামত