
সাতক্ষীরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন নির্বাচন আয়োজন ও সংগঠনের কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ১১ সদস্যবিশিষ্ট একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটিতে মোঃ ইমাদুল হক খানকে আহ্বায়ক ও জাতীয় দলের সাবেক ফুটবলার আলমগীর কবির রানাকে ১ নম্বর সদস্য নিবার্চিত করা হয়েছে।
সোমবার (১ জুন) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— ইকবাল কবির খান বাপ্পী, কাজী কামরুজ্জামান, মাসুদ আলী, আবু নাসের মোঃ আবু সাঈদ, শেখ ফরহাদ হোসেন তপু, সাইফুল ইসলাম বাবু, মোঃ অলিউল ইসলাম, মোঃ আতাউর রহমান এবং মোল্লা মোঃ শাহাজুদ্দীন প্রমুখ।
বাফুফের নির্দেশনা অনুযায়ী, অ্যাডহক কমিটি সাতক্ষীরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আওতাধীন বিভিন্ন ফুটবল প্রতিযোগিতা ও টুর্নামেন্ট আয়োজন ও পরিচালনা করবে। পাশাপাশি বাফুফের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং সংশ্লিষ্ট সকল কার্যক্রম ফেডারেশনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পরিচালনা করবে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, অ্যাডহক কমিটি আগামী ৩১ আগস্টের মধ্যে সাতক্ষীরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন আয়োজন করে বাফুফেকে অবহিত করতে হবে।
উল্লেখ্য, শেখ আলমগীর কবীর রানা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৃতি সন্তান এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড়। দীর্ঘ ফুটবল ক্যারিয়ারে তিনি দেশের ফুটবলে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। মাঠের অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং ফুটবলের প্রতি নিবেদিতপ্রাণ মনোভাবের কারণে তিনি ক্রীড়াঙ্গনে সুপরিচিত মুখ হিসেবে পরিচিত।
শেখ আলমগীর কবীর রানা অ্যাডহক কমিটির সদস্য মনোনীত হওয়ায় সাতক্ষীরা জেলার ক্রীড়াঙ্গনে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
জেলার ক্রীড়াসংশ্লিষ্টরা মনে করেন, জাতীয় পর্যায়ে খেলার অভিজ্ঞতা সম্পন্ন এই সাবেক ফুটবলারের নতুন সাংগঠনিক দায়িত্ব গ্রহণ সাতক্ষীরার ফুটবলের জন্য ইতিবাচক পদক্ষেপ।
তারা আশা করছেন, নতুন কমিটির মাধ্যমে জেলার ফুটবল কার্যক্রম আরও গতিশীল হবে এবং দ্রুত নির্বাচনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কমিটি দায়িত্ব গ্রহণ করবে।
বিএইচ
- ১শিক্ষকদের অবশ্যই প্রশিক্ষণ গ্রহণ করতে হবে: শিক্ষামন্ত্রী
- ২সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৩শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ৪২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে : শিক্ষামন্ত্রী
- ৫কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সদস্য মনোনয়নে বিতর্ক
- ৬ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৭আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৮মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ
- ৯কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ১০মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ৫পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৬বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ
- ৭লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার
- ৮রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন আজ
- ৯কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ১০রাজনগরে যাবজ্জীবন সাজা ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার





পাঠকের মতামত