
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে সাউথইস্ট ব্যাংক পিএলসির উদ্যোগে ছয় শতাধিক ঔষধি, বনজ ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
শনিবার (৬ জুন) দুপুরে ময়মনসিংহ নগরীর ছোট বাজার এলাকায় সাউথইস্ট ব্যাংক পিএলসির শাখা কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে পথচারী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং স্থানীয় বাসিন্দাদের মাঝে এসব গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা বিতরণ করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন।
এসময় তিনি বলেন, জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং ক্রমবর্ধমান নগরায়নের ফলে প্রকৃতি আজ নানা ধরনের হুমকির মুখে পড়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে ব্যাপক হারে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ব্যক্তি, প্রতিষ্ঠান এবং সমাজের সম্মিলিত উদ্যোগেই পরিবেশ সুরক্ষার এই চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব।
তিনি আরও বলেন, শুধু পরিবেশ দিবসেই নয়, সারা বছরজুড়ে বৃক্ষরোপণ ও পরিচর্যার মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে সবাইকে এগিয়ে আসতে হবে। পরিবেশবান্ধব কর্মকাণ্ডে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে এবং মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
গাছের চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মহাব্যবস্থাপক (পরিবহন) মোহাম্মদ রাজীব-উল-হাসান, সাউথইস্ট ব্যাংক পিএলসি ময়মনসিংহ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ ফারুক হোসেন, সহকারী ব্যবস্থাপক রেজা ইমরোজ হোসেন (এমও), শেরপুর শাখার ব্যবস্থাপক মো. সিদ্দিক হোসেনসহ স্থানীয় ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে আগত অতিথি ও পথচারীদের মাঝে বিভিন্ন প্রজাতির ঔষধি, বনজ ও ফলদ গাছের চারা বিতরণ করা হয়।
এ সময় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। পরিবেশ সংরক্ষণে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।
টিআর
- ১৯ নারীকে বিএসএফের পুশইনের চেষ্টা, প্রতিহত বিজিবির
- ২পরবর্তী রাষ্ট্রপতি নিয়ে সিদ্ধান্ত হবে দলের উচ্চপর্যায়ে: রিজভী
- ৩হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ৪রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইয়াবাসহ আটক
- ৫সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি, বিশেষ অধিবেশন নয় : আইনমন্ত্রী
- ৬ন্যাশনাল সেমিকন্ডাক্টর সামিটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ৭চট্টগ্রাম অঞ্চলে বন্যায় ভেসে গেল ফসল, কৃষকের মাথায় হাত
- ৮থেমে থাকা বাসের পেছনে ৪ গাড়ির ধাক্কা, নিহত ২
- ৯সাপ্তাহিক দর পতনের শীর্ষে মেঘনা ইন্স্যুরেন্স
- ১০কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৫কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৬রাজনগরে যাবজ্জীবন সাজা ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার
- ৭আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৮পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৯ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনের বাসভবনে নিরাপত্তাব্যবস্থা জোরদার
- ১০শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক





পাঠকের মতামত