
সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রবীণ নেতা মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী (৮২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (১৩ জুন) দিবাগত রাত পৌনে ২টার দিকে সিলেটের নগরীর ইবনে সিনা হাসপাতালে তিনি মারা যান।
সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তার জানাজা বিকেল ৪টায় কানাইঘাট উপজেলার তালবাড়িতে নিজ এলাকায় অনুষ্ঠিত হবে।
পারিবারিক সূত্র জানায়, মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে বেশ কিছুদিন আগে তাকে সিলেট ইবনে সিনা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাত পৌনে ২টার দিকে মারা যান।
মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সিলেট-৫ আসনের সংসদ সদস্য ছিলেন। এ ছাড়া তিনি সিলেট জেলা জামায়াতের আমিরের দায়িত্বও পালন করেছেন। তার মৃত্যুতে দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা গভীর শোক প্রকাশ করেছেন।
সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম জানান, মরহুমের জানাজা বিকেল ৪টায় তার নিজ এলাকা কানাইঘাটের তালবাড়িতে অনুষ্ঠিত হবে। তার জানাজায় জামায়াতের নায়েবে আমির এটিএম আজাহারুল ইসলাম ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরসহ জামায়াত নেতারা উপস্থিত থাকবেন।
বিএইচ
- ১ক্যাম্পাসে ফেরার পথে ছিনতাইয়ের শিকার যবিপ্রবির ছাত্রী
- ২আজ ঢাকার বাতাস মাঝারিমানের
- ৩মার্কিন হামলায় ইরানে ৩৮ জন নিহত, আহত চার শতাধিক
- ৪দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ৫৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো মেক্সিকো
- ৬শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল
- ৭মহেশখালীতে কুখ্যাত সন্ত্রাসী মিন্টু আটক
- ৮দেশে যত রাজনৈতিক গণ্ডগোল হয় সবকিছুর রিমোট কন্ট্রোল দিল্লিতে: গোলাম পরওয়ার
- ৯দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ১০চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ১চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ২কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ৩জুলাই আন্দোলনে নবীনগরের ছয় শহীদের স্মরণে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন
- ৪কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৫দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৬এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৭তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: এমপি খোকন
- ৮বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী
- ৯বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে : কৃষিমন্ত্রী
- ১০কুড়িগ্রাম সীমান্তে মাদক ও চোরাই পণ্যসহ আটক ৩





পাঠকের মতামত