
বাগেরহাট পৌর শহরের জলাবদ্ধতা নিরসনে সরকারি খাল ও জলাশয়ের সীমানা নির্ধারণ, খনন, বাঁধ অপসারণ ও পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে শহরের আলীয়া মাদরাসা সড়ক সংলগ্ন বালিয়ার খালের ময়লা অপসারণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন।
এ সময়, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক মেজবাহ উদ্দিন, সুজন সম্পাদক এসকে হাসিব, বাগেরহাট কামিল মাদরাসার অধ্যক্ষ আবুল কালাম আজাদ, পুরাতন কোর্ট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা রুহুল আমিনসহ পৌরসভার কর্মকর্তা কর্মচারী, পরিবেশকর্মী ও স্থানীয়বাসিন্দারা উপস্থিত ছিলেন।
এই কর্মসূচির মধ্য দিয়ে বাগেরহাট শহরে থাকা বিভিন্ন সরকারি খাল ও জলাশয়ের ময়লা-আবর্জনা অপসারণ করা হবে। পাশাপাশি সীমানা নির্ধারণের মাধ্যমে দখলমুক্ত করা হবে।
তবে স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল বলছে, আগেও এ ধরণের কর্মসূচি শুরু হয়েছিল। তবে অজানা কারণে বন্ধ হয়ে গেছে। এবার যাতে বন্ধ না হয়, সেজন্য সোচ্চার থাকবেন স্থানীয়রা।
সুশাসনের জন্য নাগরিক-সুজন, বাগেরহাটের সম্পাদক এসকে হাসিব বলেন, বিভিন্ন সময় বাগেরহাট পৌরসভার সরকারি খালগুলো দখলমুক্ত ও পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য নানা উদ্যোগ নেওয়া হয়েছে। তবে তা ভেস্তে গেছে অজানা কারণে। এবার বাগেরহাট সোসাইটি, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), পৌরসভা ও জেলাপ্রশাসন মিলে একসাথে উদ্যোগ নেওয়া হয়েছে খাল খনন ও দখলমুক্ত করার জন্য।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল বলেন, বাগেরহাট শহরের সরকারি খালগুলোকে যত্রতত্র ময়লা ফেলা ও দখলের মাধ্যমে নিশ্চিহ্ন করার ব্যবস্থা করা হয়েছে। যার ফলে বেশিরভাগ সময় শহরজুড়ে জলাবদ্ধতা থাকে। খালগুলোকে এখনই দখলমুক্ত ও খনন করে নাব্যতা ফিরিয়ে না আনতে পারলে, এই শহরে বসবাস করা কঠিন হবে বলে মন্তব্য করেন তিনি।
বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, পৌরসভার খালগুলো পরিদর্শন করা হয়েছে। কোথায় পানি আটকে যাচ্ছে, আবার কোথায় বাঁধ দেওয়া হয়েছে সেসব আমরা চিহ্নিত করেছি। আশাকরি খাল খননের মাধ্যমে পৌরবাসির জলাবদ্ধতার সমস্যা নিরসন করা সম্ভব হবে।
বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন বলেন, বাগেরহাট শহরে ৮টি খাল রয়েছে। কিছু অসাধু মানুষ এসব খালে ময়লা আবর্জনা ফেলে, আবার দখলেরও চেষ্টা চালায়। আজকে যে খাল খনন, পরিস্কার পরিচ্ছন্নতা, বাঁধ অপসারণ ও সীমানা নির্ধারণ কর্মসূচি শুরু হয়েছে, এটা একটি চলমান প্রক্রিয়া । এটা চলতে থাকবে। খুব দ্রুত শহরের সকল খাল দখল মুক্ত ও পরিস্কার পরিচ্ছন্ন করা হবে। এই ধারাবাহিকতা চলতে থাকবে। সাথে সাথে সরকারি খাল ও জলাশয় রক্ষায় শহরের বাসিন্দাদের সচেতন হওয়ার পরামর্শ দেন কর্মকর্তারা।
টিআর
- ১বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে এআইর ব্যবহার সম্ভাবনাময়
- ২সমাজের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ বাড়াতে হবে : ইউজিসি চেয়ারম্যান
- ৩অন্য দল করায় ১৭ বছরে অনেকের চাকরি-প্রোমোশন হয়নি: রিজভী
- ৪ডেঙ্গুতে আরও ১ মৃত্যু, নতুন ভর্তি রোগী ২৪২
- ৫আগামী মাসে আসছে ‘প্রবাসী কার্ড’, মিলবে ১০ বিশেষ সুবিধা
- ৬গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির
- ৭৫ মাসে সব মন্ত্রণালয়েই সফলতা এসেছে: মাহদী আমিন
- ৮৩১ দফা ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব
- ৯স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী
- ১০চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ১কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ২আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ৩ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ৪কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৫হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ৬আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৭মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৮চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ৯বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১০প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে





পাঠকের মতামত