
যমুনা সেতু পশ্চিমপাড় মহাসড়কের সয়বাদ রেলওয়ে ষ্টেশনের সামনে ট্রাকচাপায় নুরুল ইসলাম (৪৩) নামে ট্রাফিক পুলিশের এটিএসআই নিহত হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত এটিএসআই সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশে কর্মরত ছিল। সে বগুড়া জেলার শাহজাহানপুর থানার বোহাইল গ্রামের মৃত আফসার আলী ছেলে।
যমুনা সেতু পশ্চিমপাড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল হক জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী বালুবাহী একটি ট্রাক অপর একটি ট্রাকের সাথে পাল্লা দিয়ে চলার সময় রংসাইডে ঢুকে পড়ে মহাসড়কের পাশে দায়িত্বরত এটিএসআই নুরুল ইসলামকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নুরুল ইসলাম মারা যায়। মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। এছাড়াও দুর্ঘটনা কবলিত ট্রাকটিকে পিছন থেকে অপর একটি গাড়ী ধাক্কা দেয়ায় ওই ট্রাকের চালকও আহত হয়। তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ট্রাফিক ইন্সপেক্টর মো. মোফাফখর হোসেন জানান, নিহত এটিএসআই নুরুল ইসলাম মহাসড়কের নিয়মিত দায়িত্ব পালন করছিল। এ সময় ট্রাক চাপায় সে মারা গেছে। নিহতের বাড়ী বগুড়ার শাহজাহান পুর থানায়। পরিবারের স্বজনদের সংবাদ দেয়া হয়েছে। এ ঘটনায় উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
এনজে
- ১‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ২রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৩পলিথিন ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি
- ৪এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন
- ৫বাংলা কিউআরের প্রচারে সোনালী ব্যাংক
- ৬যমুনা ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
- ৭শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী
- ৮জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৯খাল খননের পাশাপাশি দখল-দূষণমুক্ত করতে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী
- ১০একযোগে ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ১আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ২চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ৩ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৪২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৫মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৬লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৭ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৮শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৯রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ১০নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট





পাঠকের মতামত