
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নবনিযুক্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মীর নাদিয়া নিভিন।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর আইডিআরএ কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক পরিচিতি সভায় তিনি বীমা খাতের আধুনিকায়ন এবং ঝুঁকি-ভিত্তিক তদারকি ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, দেশের বীমা খাতকে আরও শক্তিশালী ও টেকসই করতে প্রচলিত পরিপালন-ভিত্তিক তদারকি ব্যবস্থা থেকে ঝুঁকি-ভিত্তিক তদারকি ব্যবস্থায় উত্তরণ প্রয়োজন।
টেকসই উন্নয়নের উন্নয়নের গুরুত্ব তুলে ধরে মীর নাদিয়া নিভিন বলেন, একটি প্রতিষ্ঠানের সার্বিক সফলতা এবং একটি খাতের টেকসই উন্নয়নের জন্য সুস্পষ্ট ও দীর্ঘমেয়াদি ভিশন থাকা অত্যন্ত জরুরি। সে ভিশন বাস্তবায়নে প্রতিষ্ঠান, নিয়ন্ত্রক সংস্থা এবং সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, বীমা খাতের উন্নয়নে দাবি নিষ্পত্তির সক্ষমতা বৃদ্ধি, সুশাসন প্রতিষ্ঠা, আর্থিক স্থিতিশীলতা নিশ্চিতকরণ এবং কার্যকর নিয়ন্ত্রণ ও তদারকি ব্যবস্থার বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব লক্ষ্য অর্জনে আইডিআরএ আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন নিয়ন্ত্রক কাঠামো গড়ে তুলতে কাজ করবে।
পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (এফআইডি) সচিব নাজমা মোবারেক। অনুষ্ঠানে এফআইডি অতিরিক্ত সচিব মো. সাঈদ কুতুব, আইডিআরএর সদস্যবৃন্দ, ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। সদস্য প্রশাসন মো. ফজলুল হক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
এএ
- ১বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতা শিথিল করল যুক্তরাষ্ট্র
- ২টাঙ্গাইলে বাস ট্রাকের সংঘর্ষে শিশুসহ নিহত ৩
- ৩বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ৪ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ৫স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার
- ৬আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ৭পাবনায় যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদ ও ক্রেস্ট বিতরণ
- ৮মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৯ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ চালু করল ব্র্যাক ব্যাংক
- ১০আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৬শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৭নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৮একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন
- ৯মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
- ১০বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত





পাঠকের মতামত