
পটুয়াখালীর বাউফলে জিহাদ (১১) নামে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্র পুকুরে ডুবে মারা গেছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১১টার দিকে পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের বালিকা বিদ্যালয় সড়ক এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত জিহাদ বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। সে বালিকা বিদ্যালয় সড়ক এলাকার ইলিয়াস হোসেনের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রচণ্ড গরমের কারণে সেদিন বিদ্যালয়ে যেতে চায়নি জিহাদ। এ নিয়ে তার মা শাহিদা বেগম তাকে বকাঝকা করেন। পরে সে দাদা ইউনুস মোল্লার কাছ থেকে নাস্তার টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়। একপর্যায়ে বাড়ির সামনে কাচারীবাড়ির খাস পুকুরে গোসল করতে যায়।
সেখানে সহপাঠী ও প্রতিবেশী সিয়াম, আশিক ও নুহানের সঙ্গে পুকুরের পশ্চিম পাশে গোসলে নামে জিহাদ। গোসলের একপর্যায়ে তারা পানির নিচে ডুব দিয়ে স্থানীয়ভাবে প্রচলিত ‘লুটলুট’ খেলায় মেতে ওঠে। কিছুক্ষণ পর অন্যরা পানির ওপর উঠলেও জিহাদ আর ফিরে না আসায় তাকে খোঁজাখুঁজি শুরু হয়।
পরে পুকুরের সিঁড়িঘাটের নিচ থেকে তাকে উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন জানান, খেলাধুলার সময় জিহাদ ডুব দিয়ে ঘাটের নিচে লুকিয়ে ছিল। ধারণা করা হচ্ছে, পানির ওপর উঠতে গিয়ে সিঁড়ির সঙ্গে মাথায় আঘাত পেয়ে সে অচেতন হয়ে পড়ে।
স্বজনরা দ্রুত তাকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
জিহাদের আকস্মিক মৃত্যুতে বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়, বাউফল আদর্শ বালিকা বিদ্যালয়সহ এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এএ
- ১এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন
- ২বাংলা কিউআরের প্রচারে সোনালী ব্যাংক
- ৩যমুনা ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
- ৪শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী
- ৫জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৬খাল খননের পাশাপাশি দখল-দূষণমুক্ত করতে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী
- ৭একযোগে ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৮হেপাটাইটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি সময়ের দাবি: প্রধানমন্ত্রী
- ৯শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : পার্থ
- ১০হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু
- ১আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ২২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৩চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ৪ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৫লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৬শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৭রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ৮মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৯শাপলা চত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- ১০নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট





পাঠকের মতামত