
গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মধ্যরাত পর্যন্ত তালহা স্পিনিং মিল কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ৩ ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন। এসময় মহাসড়কের উভয় পাশে প্রায় ১৫ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হলে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা। খবর পেয়ে হাইওয়ে, থানা এবং শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌছে বিক্ষোভকারী শ্রমিকদের বুঝানোর চেষ্টা করে। পরে শিল্প পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করলে তারা মহাসড়ক থেকে সরে গেলে রাত ১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
বৃহস্পতিবার (১৮ জুন) রাত ১০টা থেকে মধ্যরাত পৌণে ১টা পর্যন্ত ওই কারখানার শ্রমিকেরা তাদের মে মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় মহাসড়কে বিক্ষোভ করে।
বিক্ষোভকারী শ্রমিকরা জানায়, বুধবার (১৭ জুন) মে মাসের বেতন বকেয়া বেতন পরিশোধ করার কথা ছিল। ওইদিন কারখানা কর্তৃপক্ষ তাদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী শ্রমিকেরা সারাদিন কারখানায় শান্তিপূর্ণভাবে কাজ করে এবং বেতনের জন্য অপেক্ষা করতে থাকে। পরে তাদেরকে বেতন না দিয়ে পরদিন বৃহস্পতিবার (১৮ জুন) দিবে বলে জানায় এবং ছুটি দিয়ে দেয়। বৃহস্পতিবারও সারাদিন শ্রমিকেরা কারখানায় শান্তিপূর্ণভাবে কাজ করতে থাকে। শ্রমিকেরা দাবী করেন কারখানা কর্তৃপক্ষ তাদেরকে একাধিকবার বেতন পরিশোধের তারিখ দিলেও তাবেতন না দিয়ে সময় পার করছে এবং শ্রমিকদের সাথে টালবাহান মুর করছে। সন্ধ্যা পেরিয়ে গেলেও তাদের বকেয়া বেতন দেওয়ার বিষয়ে কারখানা কর্তৃপক্ষ কোনো কিছু না জানালে তারা ওইদিন রাত ১১ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে অবস্থান নিয়ে ৩ ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করেন। এসময় মহাসড়কে ১৫ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে থানা, হাইওয়ে ও শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌছে শ্রমিকদেরকে শিল্প পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করলে শ্রমিকেরা সড়ক থেকে সরে গেলে ৩ ঘন্টা পর রাত ১টার দিকে যান চলাচল শুরু হয়।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, বিক্ষোভকরাী শ্রমিক এবং কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তাদের বকেয়া পরিশোধের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে শিল্প পুলিশ শ্রমিকদেরকে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করলে মহাসড়ক থেকে সরে গেলে রাত ১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
এনজে
- ১‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ২রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৩পলিথিন ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি
- ৪এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন
- ৫বাংলা কিউআরের প্রচারে সোনালী ব্যাংক
- ৬যমুনা ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
- ৭শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী
- ৮জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৯খাল খননের পাশাপাশি দখল-দূষণমুক্ত করতে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী
- ১০একযোগে ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ১আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ২চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ৩ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৪২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৫লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৬শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৭মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৮ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৯রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ১০নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট





পাঠকের মতামত