
চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে জাপানের কাছে পয়েন্ট হারিয়ে চাপে পড়েছিল নেদারল্যান্ডস। তবে সুইডেনের বিপক্ষে সেই চাপ উড়িয়ে দিয়েছে ডাচরা। সুইডেনকে ৫-১ গোলে হারিয়ে নিজেদের শক্তির জানান দিয়েছে তারা। তুলে নিয়েছে প্রথম জয় ও পূর্ণ তিন পয়েন্ট।
ম্যাচে জোড়া গোল করেছেন ব্রায়ান ব্রবি ও কোডি গাকপো। সুইডেনের বিপক্ষে এই দাপুটে জয়ের ফলে বিশ্বকাপের শেষ ৩২-এ জায়গা প্রায় নিশ্চিত করে ফেলেছে ডাচরা।
জাপানের বিপক্ষে ২-২ গোলের ড্র ম্যাচে গোল করে নজর কাড়া ক্রিসেনসিও সামারভিলকে বেঞ্চে রেখে ব্রবিকে শুরুর একাদশে জায়গা দিয়ে চমক উপহার দেন ডাচ কোচ। তবে কোচ রোনাল্ড কোম্যানের আস্থার প্রতিদান দিতে সময় নেননি সান্ডারল্যান্ডের এই ফরোয়ার্ড।
ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যায় নেদারল্যান্ডস। মাত্র সাতটি পাসে নিজেদের অর্ধ থেকে আক্রমণে উঠে আসে দলটি। তার পর বক্সে গাকপোর নিচু ক্রস থেকে সহজেই জাল খুঁজে নেন ব্রবি। ১২ মিনিট পর নিজের দ্বিতীয় গোলও করেন তিনি। ডেনজেল ডামফ্রিসের নিচু ক্রস থেকে বল জালে পাঠান ব্রবি।
তার পর দ্বিতীয়ার্ধ শুরুর দুই মিনিটেরও কম সময়ের মধ্যে সুইডেনের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা প্রায় শেষ করে দেয় নেদারল্যান্ডস। ডামফ্রিসের আরেকটি বিপজ্জনক ক্রস থেকে দূরের পোস্টে সহজ টোকায় লক্ষ্য ভেদ করেন গাকপো। ৫৪ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন লিভারপুল তারকা। বিরতির পর বদলি হিসেবে নামা সামারভিল বল নিয়ে এগিয়ে গিয়ে গাকপোর জন্য সুযোগ তৈরি করেন। সেখান থেকে নিচু শটে সুইডেনের গোলরক্ষক ক্রিস্টোফার নরডফেল্টকে পরাস্ত করেন গাকপো। এই গোলের মাধ্যমে চলতি বিশ্বকাপে ৩৩ ম্যাচে মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১০০। ১৯৫৮ সালের আসরের পর এত দ্রুত ১০০ গোলের মাইলফলকে পৌঁছানোর ঘটনা এটিই প্রথম।
৫৯ মিনিটে একটি গোল শোধ দিয়েছিল সুইডেন। বদলি খেলোয়াড় অ্যান্থনি এলাঙ্গা থ্রু বল ধরে গোলরক্ষক ভারব্রুগেনকে কাটিয়ে চিপ শটে বল জালে পাঠান। তবে শেষদিকে দারুণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে সামারভিলও গোল করে ব্যবধান বাড়িয়েছেন। ৮৯ মিনিটে একক প্রচেষ্টায় এগিয়ে গিয়ে নিচু শটে বল জড়ান জালে।
এই জয়ে চার পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে উঠে গেছে নেদারল্যান্ডস। অন্যদিকে নকআউট পর্বে উঠতে শেষ গ্রুপ ম্যাচে তিউনিসিয়ার বিপক্ষে ফলাফলের প্রয়োজন হবে গ্রাহাম পটারের সুইডেনের।
এনজে
- ১বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে এআইর ব্যবহার সম্ভাবনাময়
- ২সমাজের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ বাড়াতে হবে : ইউজিসি চেয়ারম্যান
- ৩অন্য দল করায় ১৭ বছরে অনেকের চাকরি-প্রোমোশন হয়নি: রিজভী
- ৪ডেঙ্গুতে আরও ১ মৃত্যু, নতুন ভর্তি রোগী ২৪২
- ৫আগামী মাসে আসছে ‘প্রবাসী কার্ড’, মিলবে ১০ বিশেষ সুবিধা
- ৬গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির
- ৭৫ মাসে সব মন্ত্রণালয়েই সফলতা এসেছে: মাহদী আমিন
- ৮৩১ দফা ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব
- ৯স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী
- ১০চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ১কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ২আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ৩ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ৪কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৫হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ৬মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৭বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ৮আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৯প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে
- ১০চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন





পাঠকের মতামত