
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাসিম আহমেদের বিরুদ্ধে নিয়মিত শিক্ষা কার্যক্রম শেষ হওয়ার পরও বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে দেড় বছর ধরে অবস্থান করার অভিযোগ উঠেছে।
অভিযুক্ত নাসিম আহমেদ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের এবং শহীদ জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী।
অভিযোগ সূত্রে জানা যায়, নাসিম আহমেদের নিয়মিত শিক্ষা জীবন ২০২৪ সালের ডিসেম্বর মাসে মাস্টার্সের ফল প্রকাশের মাধ্যমে শেষ হয়েছে। তবে ফল প্রকাশের পরও তিনি শহীদ জিয়াউর রহমান হলের ৩২১ নম্বর কক্ষে অবস্থান করছেন বলে দাবি করেছেন হল সংসদের জিএস আরিফুল ইসলাম।
হল সংসদের জিএস আরিফুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী নিয়মিত শিক্ষা কার্যক্রম সম্পন্ন হওয়ার পর আবাসিক হল ত্যাগ করার কথা থাকলেও নাসিম আহমেদ এখনো হলে অবস্থান করছেন।
তিনি আরো বলেন, শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট সবকিছু জানার পরও নাসিম আহমেদের হলে অবস্থানের বিষয়ে কোনো ব্যবস্থা নিচ্ছেন না এবং হল প্রভোস্ট বলছেন মানবিক বিবেচনায় তাকে হলে থাকার অনুমতি দিয়েছেন।
তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে নাসিম আহমেদ বলেন, ২০২৪ সালের ডিসেম্বর মাসে মাস্টার্সের ফল প্রকাশের পর তিনি তার বৈধ আবাসিক সিট ছেড়ে দিয়েছেন। বর্তমানে তিনি তার বিভাগের এক জুনিয়র শিক্ষার্থীর কক্ষে অবস্থান করছেন বলে দাবি করেন।
একজন শিক্ষার্থীর বরাদ্দকৃত সিটে অন্য শিক্ষার্থীর অবস্থান করার কোনো বিধান রয়েছে কি না দৈনিক মানবকণ্ঠ প্রতিনিধির এমন প্রশ্নের জবাবে নাসিম বলেন,আমি আপনাকে চিনি না। এ প্রশ্নের উত্তর আমি এখন দিতে পারবো না।
শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, নাসিম এখনো হলে অবস্থান করছেন এটি শতভাগ সত্য। আমার সঙ্গেও তার কয়েকবার দেখা হয়েছে। তবে প্রায় সাত মাস আগে তার আবাসিক সিট বাতিল করা হয়েছে। বর্তমানে তিনি কার সিটে বা কীভাবে হলে অবস্থান করছেন, তা খুঁজে বের করা হল প্রশাসনের জন্য কষ্টকর।
এই বিষয়ে শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী জানান নাসিম আহমেদ হলে থাকার বিষয়ে তিনি সঠিক কিছু জানেন না।
টিআর
- ১ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
- ২তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- ৩‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৪মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
- ৫পল্টনে আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ
- ৬খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পারে : আইজিপি
- ৭চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৮সৌদিতে ইয়েমেনের বিদ্রোহীদের হামলা, তেল পরিশোধনাগার থেকে বের হচ্ছে ধোঁয়া
- ৯ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ১০রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ১চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ২চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৩বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৪রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৫কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
- ৬হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৭হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ৮কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ
- ৯সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
- ১০চট্টগ্রাম অঞ্চলে বন্যায় ভেসে গেল ফসল, কৃষকের মাথায় হাত





পাঠকের মতামত