
৬৭ মিনিট পর্যন্ত পিছিয়ে থাকা গণতান্ত্রিক কঙ্গো ঘুরে দাঁড়িয়ে আরও তিন গোল দিয়েছে উজবেকিস্তানের জালে। ৩-১ ব্যবধানের বড় জয় তাদের প্রথমবার নকআউটে পৌঁছে দিয়েছে। ৫২ বছর আগে প্রথমবার বিশ্বকাপে অংশ নিয়েছিল কঙ্গো। লম্বা সময় পর ফিরে দ্বিতীয় আসরেই তারা বাজিমাত করল।
আটালান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে পজেশন ও আক্রমণ সবদিক থেকেই এগিয়ে কঙ্গো। তবে নিজেরা প্রথম গোল হজম করে বসে ১০ মিনিটের মাথায়। উজবেকিস্তান এল্ডর সমুরোদোভের সেই গোলের লিড অবশ্য ৬৭ মিনিট পর্যন্ত ধরে রাখে। একইসঙ্গে আটকে রাখে আক্রমণের পর আক্রমণ চালানো কঙ্গোকে।
ম্যাচের ৬৮ মিনিটে আফ্রিকান দেশটির পেনাল্টির সুবাদে সমতায় ফেরার সুযোগ পায়। ভুলটা ছিল আবদুকোদির খুসানোভের, তিনি ক্রসে পা বাড়াতে গিয়ে তিনি ইয়োয়ানে উইসার পায়ে আঘাত করেন। এরপর স্পটকিকে গোল করতে ভুল করেননি ইওয়ান উইসা। সমতায় ফেরার উল্লাসে মাতে গণতান্ত্রিক কঙ্গো।
এর মিনিট দশেকের মাথায় লিড নেয় তারা। ফিস্তন মায়েলের সেই গোলটিই শেষ নয়। এরপর আক্রমণের ধারা অব্যাহত রেখে ব্যবধান আরও বাড়ানোর পালা। যোগ করা সময়ের প্রথম মিনিটে উইসা নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলে বড় জয় নিশ্চিত করেন।
এর আগে ১৯৭৪ বিশ্বকাপে নিজেদের প্রথম আসর খেলেছিল কঙ্গো। যেখানে তারা তিনটি ম্যাচের সবকটিই হারে, এর মধ্যে ছিল যুগোস্লাভিয়ার বিপক্ষে ৯-০ গোলে বিধ্বস্ত হওয়ার নজির। এবার নিজেদের প্রথম ম্যাচে পর্তুগালকে ১-১ গোলে রুখে দেওয়ার পর তারা ভিন্ন ইতিহাস লেখার ইঙ্গিত দেয়। এরপর কলম্বিয়ার বিপক্ষে হারের ব্যবধানটাও (১-০) বড় হতে দেয়নি। আর আজ তৃতীয় ও শেষ গ্রুপ ম্যাচে এলো ৩-১ গোলের জয়।
বিএইচ
- ১চাঁদপুরে ইলিশের আকাল, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ২রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে
- ৩জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান শেষ, মালামাল জব্দ
- ৪কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ৫জিডিপি প্রবৃদ্ধি কমে ২.২ শতাংশ, বড় পতন শিল্প ও সেবাখাতে
- ৬পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে ৯০ শতাংশ
- ৭চলমান প্রকল্পগুলোকে পরিমার্জন করা হবে : পরিবেশমন্ত্রী
- ৮তাড়াশে ৬১ বছরের পুরানো ঈদগাহ দখলের অভিযোগ
- ৯পুরানা পল্টন কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ১০গ্রাহকদের জন্য নিজস্ব ওএমএস চালু করছে মর্ডান সিকিউরিটিজ
- ১রণক্ষেত্র দিল্লি: ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির
- ২মতিগঞ্জে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান
- ৩কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ৪সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
- ৫মেসি নয়, সেরা খেলোয়ারের পুরস্কার জিতলেন রদ্রি
- ৬আইএফআইসি ব্যাংকের খেলাপি ঋণের প্রায় অর্ধেকই বেনামি
- ৭কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৮প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
- ৯সাতক্ষীরায় বিলে মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
- ১০চাঁদপুরে মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া খাবার তৈরি করায় জরিমানা





পাঠকের মতামত