
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত ‘ফ্রি উদ্যোক্তা তৈরি ও অলরাউন্ডার প্রশিক্ষণ’ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র ও প্রশিক্ষণ ভাতা বিতরণ করা হয়। একই অনুষ্ঠানে সার্বজনীন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন শান্তির ৫১তম জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।
মঙ্গলবার সকালে নবীনগর পৌর শহরের আয়েশা আমজাদ টাওয়ারের চতুর্থ তলার হলরুমে সার্বজনীন গ্রুপের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম। উদ্বোধক ছিলেন প্রশিক্ষণের প্রধান প্রশিক্ষক কান্তি কুমার ভট্টাচার্য। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সার্বজনীন গ্রুপের পরিচালক তানজিনা আক্তার শিলা।
বক্তারা বলেন, বর্তমান সময়ে কর্মসংস্থান সৃষ্টি ও আত্মনির্ভরশীলতা অর্জনের জন্য উদ্যোক্তা তৈরির বিকল্প নেই। তরুণদের দক্ষতা উন্নয়ন ও বাস্তবমুখী প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব। এ ধরনের উদ্যোগ নতুন উদ্যোক্তা তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও তাঁরা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয় এবং প্রশিক্ষণ ভাতা প্রদান করা হয়। এ সময় প্রশিক্ষণার্থীরা ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম লিটন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আল মামুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, সার্বজনীন কল্যাণ ট্রাস্টের পরিচালক আবু কাওছার, সাংবাদিক আনোয়ার খলিল, জামাল হোসেন পান্নাসহ সার্বজনীন গ্রুপের কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানের শেষ পর্বে সার্বজনীন গ্রুপের চেয়ারম্যান এম এইচ শান্তির ৫১তম জন্মদিন উপলক্ষে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় করা হয়।
এনজে
- ১‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ২রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৩পলিথিন ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি
- ৪এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন
- ৫বাংলা কিউআরের প্রচারে সোনালী ব্যাংক
- ৬যমুনা ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
- ৭শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী
- ৮জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৯খাল খননের পাশাপাশি দখল-দূষণমুক্ত করতে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী
- ১০একযোগে ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ১আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ২চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ৩ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৪২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৫লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৬মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৭ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৮শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৯রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ১০নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট





পাঠকের মতামত