নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১, ২০২৬ ৯:০০ পিএম

২০২৫-২৬ অর্থবছরে প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ৩৫ দশমিক ৫৬ বিলিয়ন ডলার। যা আগের অর্থবছরের তুলনায় ১৭ দশমিক ৩০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। তবে জুন মাসে রেমিট্যান্স এসেছে ২ দশমিক ৮০ বিলিয়ন ডলার। যা গত ৮ মাসের মধ্যে সর্বনিম্ন।

বুধবার (১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০২৪-২৫ অর্থবছরে রেমিট্যান্স এসেছিল ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার।

তবে অর্থবছরের সামগ্রিক চিত্র ইতিবাচক হলেও, চলতি বছরের জুন মাসে রেমিট্যান্স প্রবাহে কিছুটা নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। জুন মাসে রেমিট্যান্স এসেছে ২ দশমিক ৮০ বিলিয়ন ডলার। গত ৮ মাসের মধ্যে এটিই সর্বনিম্ন রেমিট্যান্স।

তাছাড়া টানা ৬ মাস পর এই প্রথম জুন মাসে রেমিট্যান্সের পরিমাণ ৩ বিলিয়ন ডলারের নিচে নেমে এসেছে।

এএ

শেয়ার

পাঠকের মতামত

রপ্তানি খাতে নতুন নীতিমালা ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান

ফ্রিল্যান্সারদের জন্য পৃথক অধ্যায় যুক্ত সেবা রপ্তানিতে ইএক্সপি ফর্মের বাধ্যবাধকতা নেই ডিজিটাল নথির স্বীকৃতি পেল ...

জানুয়ারি-মার্চ প্রান্তিক টেকসই অর্থায়নে উল্লম্ফন, কমেছে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ

টেকসই প্রকল্পে অর্থায়ন বেড়েছে ১৬,৩১১ কোটি টাকা সবুজ প্রকল্পে অর্থায়ন কমেছে ১,৭৮৪ কোটি টাকা টেকসই ...